

মন্ত্রীদের বেতন ১০% কমালেন মাহাথির। মালয়েশিয়ার প্রধামন্ত্রী মাহাথির মোহামাদ এর সভাপতিত্বে আজ নতুন কেবিনেটের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভার মূল সিদ্ধান্ত মন্ত্রীদের বেতন ১০% কমানো হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ব্যয় কমানোর সুস্পষ্ট ইঙ্গিত দিলে
পরে এক প্রেস ব্রিফিং-এ প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির বলেন, “এই কর্তন মন্ত্রীদের বেতনের বেসিক ( মূল বেতন) থেকে হবে। যা দেশের অর্থনীতিতে সহায়ক হবে। আমি যখন ১৯৮১ সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলাম তখনো এই চর্চাটি করেছিলাম”। তিনি আরো বলেন – মেগাপ্রজেক্টগুলো রিভিউ করা হবে।
প্রধানমন্ত্রী জানান, জ্বালানী তেলের দাম আপাতত বাড়ানোর কোন পরিকল্পনা নেই। বর্তমানে জ্বালানী তেলের দামঃ
RON95 petrol এর দাম লিটার প্রতি at RM2.20
RON97 Petrol এর দাম লিটার প্রতি RM2.47
ডিজেলের দাম লিটার প্রতি RM2.18 এই দাম বিগত এক মাস যাবত অপরিবর্তিত আছে।
এবার উনার খোলামেলা কথা শুনুনঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
