
জগতে অনেক প্রকার লোক আছে। কেউ কেউ মহান ব্যক্তিকে ডোবায়। আবার কেউ কেউ মহান ব্যক্তিকে ভাসায়। তবে Alexandria Abishegam নামের ব্যক্তিটি মহান নেতা মাহাথিরকে ডুবাবেন কিনা বুঝা মুশকিল। কেননা, তিনিই অনলাইনে পিটিশন শুরু করেছেন যেন মালয়েশিয়ার ৪র্থ ও ৭ম প্রধানমন্ত্রী মাহাথিরকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। এই অনলাইন পিটিশনটি গতকাল (২৬ মে ২০১৮) শুরু হয়েছে। Change.org platform নামক সাইটের মাধ্যমে নোবেল ফাউন্ডেশন বরাবর এই পিটিশনটি করা হচ্ছে। তাদের টার্গেট ১৫০০০ স্বাক্ষর সংগ্রহ করা। ইতোমধ্যেই তারা ১৩,৫০০ স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছে।
এখানে পিটিশনের লিঙ্কঃ Tun Dr. Mahathir bin Mohamad nomination for the Nobel Peace Prize 2018
পিটিশনটি যিনি শুরু করেছিলেন সেই Alexandria Abishegam বলেন, ডাঃ মাহাথির ৬ দশকের বেশী সময় ধরে ক্ষমতায় টিকে থাকা বারিসান ন্যাশনাল সরকারকে শান্তিপূর্ণ ও অহিংস উপায়ে সরানোর জন্য লাখ লাখ ভোটারকে অনুপ্রাণিত করেন। এরপর ৯ মের নির্বাচনে বারিসান ন্যাশনাল জোটকে পরাজিত করে মাহাথিরের পাকাতান হারাপান জোট বিজয়ী হয়ে সরকার গঠন করে। কিন্তু এতে কোন হিংসা কিংবা হানাহানির ঘটনা ঘটেনি।
পিটিশনার আরো বলেন, তুন মাহাথিরকে মালয়েশিয়াতে নেলসন ম্যান্ডলার সমতুল্য মনে করা যেতে পারে।
জানা গেছে, এই পিটিশনটি ২০১২ সালের একটি পিটিশনকে অনুসরণ করে করা হচ্ছে। সেই পিটিশনে পাকিস্তানের সমাজ কর্মী কিশোরী মালালার পক্ষে নোবেল পুরস্কারের মনোনয়ন চেয়ে ৩ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। ফলে ২০১৩ সালে মালালা নোবেল পুরস্কারের জন্য মনোয়ন পান এবং ২০১৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
আমার মনে হচ্ছে , শেষ পর্যন্ত স্বাক্ষর সংগ্রহের আর কোন টার্গেট থাকবে না। কেনন, ১৫০০০ স্বাক্ষর কোন ব্যাপারই না। বাংলাদেশ থেকেই কয়েক লাখ স্বাক্ষর যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
