somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মালয়েশিয়া-সিঙ্গাপুর হাইস্পিড রেলওয়ে প্রজেক্ট বাতিল নিশ্চিত- ডঃ এম

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগেই বলে নিই - মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী ডাঃ মাহাথিরকে গণ মাধ্যমে Dr M বলে উল্লেখ করা হয় । আর এই মুহূর্তে আজকের বেশ আলোচিত খবর হচ্ছেঃ Dr M confirms high-speed rail project with Singapore to be scrapped

অর্থাৎ ডঃ এম সিঙ্গাপুরের সাথে দ্রুত গতির রেল প্রকল্প বাতিল নিশ্চিত করেছেন। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল – রাজধানী কুয়ালালামপুরের সাথে সিঙ্গাপুরের দ্রুত গতির ট্রেন সার্ভিস চালু করা হবে। বিগত সরকার এই নিয়ে কাজও করেছিলেন।
৯ই মের নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মাহাথির ঘোষণা করেছিলেন যে, মেগাপ্রজেক্টগুলো রিভিউ করা হবে। তার আজকের ঘোষণায় এই মেগা প্রজেক্ট এখন কার্যত শেষ।

আজ এক প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রী তার এই ঘোষনা দেন। প্রধানন্ত্রী বলেন- এই ব্যাপারে তিনি সিঙ্গাপুরের সরকারের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেবেন।

তিনি বলেন- এটা খুব উপকারী হবে না। এটার খরচ হবে অনেক অনেক টাকা। এটা চালু হলে আমাদের খুব আয় বৃদ্ধি হবে না।
আজ তিনি তার দলের সুপ্রিম কাউন্সিলের সাথে আলোচনা শেষে এই বক্তব্য দেন। তিনি বলেছেন- আমরা কিছু অপ্রয়োজনীয় প্রজেক্ট বাতিল করবো। যেমন আালোচিত হাইস্পিড রেলওয়ে প্রজেক্টে আমাদের ব্যয় হত প্রায় ১১০ বিলিয়ন রিঙ্গিত কিন্তু ওখান থেকে আমাদের এক সেন্টও আয় হতো না। সিঙ্গাপুরের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে। আমি তাদের সাথে কথা বলবো।

উল্লেখ্য যে, হাইস্পিড রেলওয়ে মালয়েশিয়ার একটি বহুল আলোচিত প্রকল্প। ৩৫০ কিমি দৈর্ঘ্যের এই প্রকল্পটি ২০২৬ সালে সম্পন্ন হবার কথা ছিল। এটি চালু হলে কম সময়ে কুয়ালালামপুর-সিঙ্গাপুর যাতায়াত করা যেত বলে জানা গেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:১৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

×