
মাহাথিরকে অভিনন্দন জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Damodardas Modi) মালয়েশিয়া যাচ্ছেন।
৯ই মে ২০১৮ এর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে ১৫ বছর পর আবার প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ায় মাহাথির মোহামাদকে অভিনন্দন জানাতে মালয়েশিয়া যাচেছন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিঃ মোদী ৩১ মে মালয়েশিয়া যাচ্ছেন
সর্বশেষ , ২৩ নভেম্বর ২০১৫ সালে মিঃ মোদী মালয়েশিয়া সফর করেন। দুই নেতার মধ্যে এটা হবে প্রথম বৈঠক। ব্যক্তিগত ভাবে তিনি মাহাথিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চান।
উল্লেখ করা যেতে পারে যে, মিঃ নরেন্দ্র মোদী হচ্ছেন তৃতীয় সরকার প্রধান যিনি প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদকে অভিনন্দন জানাতে মালয়েশিয়া যাচ্ছেন। এর আগে ব্রুনেই এর সুলতান ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মাহাথিরকে অভিনন্দন জানাতে মালয়েশিয়া এসেছিলেন।
এদিকে জানা যাচ্ছে, আগামী মাসে ( জুন ২০১৮) প্রথম রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৮ ভোর ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



