somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

ভোটার হবার বয়স কমিয়ে আনছে মালয়েশিয়া

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেবিনেট মিটিং এর পর মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখছেন সর্বকনিষ্ঠ মন্ত্রী সৈয়দ সাদিক

ভোটার হবার ন্যুনতম বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করতে চলেছে মালয়েশিয়া।

দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে শপথ নেবার কয়েক দিন পরেই সৈয়দ সাদিক বলেছিলেন- তিনি মালয়েশিয়ার ভোটার হবার সর্বনিম্ন বয়স কমিয়ে আনার ব্যাপারে সর্বাত্বক প্রচেষ্টা চালাবেন।

তিনি চেষ্টা চালিয়েছেন। এবং তার চেষ্টা প্রায় সফল হবার পথে। এতো দিন পাশের দেশ সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ায়ও ভোটার হবার সর্ব নিম্ন বয়স ছিল ২১ বছর। আজ বুধবার ( ১৯/০৯/২০১৮) কেবিনেট সাপ্তাহিক মিটিং - এ এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন। এখন সংবিধানে এটা যুক্ত করার চেষ্টা করা হবে।

মালয়েশিয়ার ইতিহাসের সব চেয়ে কম বয়সী মন্ত্রী সৈয়দ সাদিকের (তিনি যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্বরত) ভাষ্য অনুযায়ী আগামী ১৫ তম জাতীয় নির্বাচনেই ১৮ বছর বয়সী মালয়েশিয়ানরা ভোট দিতে পারবেন। এটা যদি হয় তাহলে তরুণ এই মন্ত্রীর একটা বড় সাফল্য হিসাবে চিহ্নিত হতে পারে।

মালয়েশিয়ার আইন অনুযায়ী, ১৮ বছর বয়সীরা চুক্তি স্বাক্ষর করতে পারেন, বিবাহ করতে পারেন ও ড্রাইভিং টেস্ট এ অংশ নিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

শিল্প ও সাহিত্যের নবজাগরণ: যুগপৎ আন্দোলন এবং মৌলিকতার স্বরূপ।

লিখেছেন এম ডি মুসা, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২



সভ্যতার বিকাশ, সমাজের রূপান্তর এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে শিল্প ও সাহিত্য এক অবিনাশী চালিকাশক্তি। একটি জাতির মননশীলতা কেমন হবে, তার নৈতিক ভিত্তি কতটা দৃঢ় তা নির্ভর করে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×