দ্রুততম বিচার ঃ ১০ দিনেই রায়
অভিযোগ ঃ হত্যার উদ্দেশ্যে হামলা
মেয়ের বয়স ২৪, ছেলের বয়স ২০.
প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেয় বাংলাদেশি যুবক। তার নাম সাইদুল ইসলাম ।
গতকাল শুক্রবার মালয়েশিয়ার আদালতে তাকে হাজির করা হয়। মালয়েশিয়ান তরুণীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় ৩২৬ ধারা অনুযায়ী ২০ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কোতা দামানসারার একটি শপিংমলের কাছে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেয় বাংলাদেশি সাইদুল। আহত নারীর বয়স ২৪ বছর। দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল তাকে, কিন্তু ওই তরুণী প্রেমে সাড়া না দেয়ায় বারবার তার সঙ্গে খারাপ আচরণ করতো সাইদুল।
এদিকে পেতালিংজায়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জনি চে দিন জানান, পুলিশকে ঘটনাটি জানানোর পরপরই এই ঘটনার শিকার হন ওই নারি। পরে তাকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মালায় মেডিকেল সেন্টার (পিপিএমএম) হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, ঠোঁটের উপরে প্রায় পাঁচ ইঞ্চির মত কেটে গেছে। আহত নারীর অভিযোগে আটক করা হয় ২০ বছর বয়সী বাংলাদেশি সাইদুলকে। এ ঘটনার পর থেকে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী ব্যাপক ঝড় উঠেছিল।
( সবার সতর্কতার জন্য এই পোস্ট খানি সবাইকে জানাতে পারেন।)
( সৌজন্যেঃ বাবু গৌতম কুমার রায়)
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



