সহব্লগার জনাব রাজীব নুর গত সপ্তাহে দেয়া এক পোস্টে জানিয়েছিলেন- পৃথিবীর সব গল্প লেখা শেষ হয়ে গিয়েছে।
এই তথ্যটি জানার পর আমি খুব চিন্তাযুক্ত হয়ে পড়ি।
আসলেই কি পৃথিবীর সব গল্প লেখা শেষ হয়ে গেছে?
আমার কিন্তু মনে হয় - পৃথিবীর সব গল্প লেখা শেষ হয়ে যায় নি। বরং পৃথিবীর অসংখ্য গল্প লেখনীতেই আসার সুযোগই পায়নি। লোকচক্ষুর আড়ালেই শেষ হয়ে গেছে। লেখার মতো লেখক হয়তো তা দেখতে পাননি।
মানুষকেই নিয়েই তো গল্প। প্রতিটি মানুষের মাঝেই আছে একটি গল্প, একটি কাব্য একটি ইতিহাস। কেয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ আসতেই থাকবে। তাই গল্পের শেষ হবে কেয়ামতের দিনই। পৃথিবীর শেষ গল্প কিংবা শেষ মহাকাব্যটি তো কেয়ামতের ঘটনা। কিন্তু সেই ঘটনা নিয়ে লেখার মতো কোন মানুষ থাকবে না পৃথিবীতে। আফসোস!
আমাদের দেশেও ঘটনার পর ঘটনা আসে। গল্পের পর আসে গল্প। কাব্যের পর আসে ট্র্যাজিক মহাকাব্য। নিমতলী থেকে চকবাজার এই সব এলিজি লেখার মতো কোন কবি তো এখন আর নেই। তবে কেউ না কেউ হয়তো লিখবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



