somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশী ভাই সমাচার।

১৯ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দিন সন্ধ্যা বেলায় স্বাস্থ্য ঠিক রাখার ভ্রমণের উদ্দেশে পথে হাঁটার সময় কোন এক দেশী ভাইয়ের সাথে দেখা। (বাংলাদেশী শ্রমিকরা কোন বাংলাদেশীকে পেলে দেশী ভাই বলে সম্বোধন করেন)।

ভদ্রলোক বেশ চটপটে। যেখানে কাজ করেন সেটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। অনেক বেশী কাজ করেন বলে মালিকের আস্থা আছে তার উপর। অন্যান্য শ্রমিকের চেয়ে তার আয় অনেক বেশী। কথায় কথায় তার মাসিক ইনকামের অঙ্কটাও বলেই ফেললেন। তাকে বেশ সফল আর তৃপ্ত মনে হলো।

শুনে খুব ভালো লাগলো আমার। বললাম- টাকাগুলো খুব চিন্তাভাবনা করে খরচ করবেন।সম্ভব হলে আয়ের একটা অংশ কোন ভালো ব্যাংকে সঞ্চয় করুন। এখন আপনার ভালো রোজগার আছে। সামনে হয়তো বা থাকবে না। সেই সময় এখনকার টাকাগুলো আপনাকে বটগাছের মতো ছায়া দেবে।

সেটা জানি ভাই। আমার কোন বদঅভ্যাস নেই। বিড়ি সিগারেট খাই না। কোন নেশা করি না। বাজে খরচের মধ্যে যেটা করি সেটা হলো- দেশে প্রচুর কল করি। পরিবারের সবার সাথে কথা বলি। কাজের শেষে যখন রুমে যাই তখন খুব একা একা লাগে। ইমোওয়ালা একটা ফোন কিনেছি। স্ত্রীকেও কিনে দিয়েছি। কথা বলার সময় সবাইকে দেখতে পাই। এটাতে খুব বেশী খরচ হয় না। তবে খুব শান্তি লাগে।
এক সময় ফোন করা কত কঠিন ছিল। পুরো গ্রামে একটা ফোন ছিল না। এখন বলতে গেলে হাতে হাতে ইমো আর ফেসবুকওয়ালা ফোন।
*************************************************************
মালয়েশিয়ার পুলিশ আর ইমিগ্রেশন ব্যাপক ধরপকড় করে। সব পুলিশ ভালো নয়। কাগজপত্র থাকলেও ধরে। না থাকলেও ধরে। পাসপোর্ট থাকলেও ধরে। না থাকলেও ধরে। অনেকেই ব্যাখা করে ছাড়া পায়। ছাড়া পায় না এমন লোকও খুব কম নয়।

খুব খারাপ লাগে যখন দেখি অনেক দেশী ভাইকে পুলিশ ধরে পথের পাশে কোন একটা জায়গায় বসিয়ে রেখেছে। আর দেশী ভাইয়েরা অসহায় হয়ে বসে আছে।

আমার মাঝে মাঝে মনে হয়- দেশের শ্রমিক দেশে কাজ করে পরিবার পরিজন নিয়ে ঘর সংসার করতে পারলে কতই না ভালো হতো। কয় দিনের মানব জীবন। পেটের দায়ে ২০/২৫ বছর একা একা বিদেশে বিভুইয়ে কাটিয়ে দিচ্ছে কত তরুণ আর যুবা। দেশে তাদের জন্য প্রচুর কলকারখানা থাকা খুবই দরকারী। যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া খুবই জরুরী।

মানুষ হাসিখুশী থাকুক। সবার মন হোক ভালো। হিংসা দূর হোক।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×