আমাদের ভালো মানুষ দরকার। খারাপ মানুষ দরকার নেই। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ হয়েই জন্মগ্রহণ করে। পরবর্তীতে পরিবেশের কারণে সে খারাপ বা ভালো হতে শুরু করে। মানুষ একটি বিরাপ রতন। তাকে যত্ন করে সোনায় পরিণত করতে হবে।
মানুষের গায়ে ময়লা লেগে যায়। এই ময়লা তার খারাপ গুণ। ষড় রিপুর কারণে মানুষ ময়লা হয়। এই ময়লা না ধুয়ে ফেলতে পারলে মানুষ অমানুষ হয়ে যায়। প্রকৃত মানুষ হবার জন্য সাধনা করা দরকার।
আমাদের সমাজে অনেকেই আছেন যারা মনে করেন- মুই কি হনুরে! পৃথিবীতে ভালো এক জন মানুষ হতে পারলে আর কিছু হবার দরকার নেই। এক জন ভালো মানুষকে সমাজের সব চেয়ে খারাপ মানুষটিও আড়ালে আবডালে ভালো মানুষ বলে। কিন্তু এক জন খারাপ মানুষকে প্রকাশ্যে না বলতে পারলেও আড়ালে আবডালে সবাই কিন্তু খারাপই বলে। খারাপের কোন বেইল নাই।
খারাপ মানুষদের উচিত সমাজ থেকে , দেশ থেকে চলে যাওয়া।
বিখ্যাত গ্রীক দার্শনিক এরিস্টেটল বলেছিলেনঃ “Man is a social animal”.
এখানে লক্ষণীয় বিষয়- দার্শনিক সাহেব মানুষকে social animal বলেছিলেন। social Being বা Creature
বলেননি। তিনি জানতেন- মানুষ মূলতঃ প্রাণী বা জানোয়ার। মানুষ তাকে হতে হয় কিছু গুণাবলী অর্জনের মাধ্যমে।
আমার নিজের মতামত হচ্ছে –মানুষ হতে হলে নিচের গুণাবলী গুলো অর্জন করা জরুরিঃ
১। সততা
২। অপরকে শ্রদ্ধা করা
৩। বিনয়ী হওয়া
৪। কারো ক্ষতি না করা।
৫। সব সময় অন্য মানুষের উপকার করতে সচেষ্ট থাকা।
৬। দেশের প্রতি টান থাকা
৭। পরিবারের প্রতি মায়া-মমতা বেশী থাকা।
৮। কারো উপকার করতে না পারুন আপনার দ্বারা যেন কারো কোন প্রকার ক্ষতি না হয়।
৯। মনের মাঝে কোন হিংসা না থাকা।
১০। অহঙ্কার না থাকা।
আমাদের সবারই প্রচেষ্টা থাকা উচিত অন্ততঃ একজন মানুষ হতে চেষ্টা করা। ভালো মানুষ খুব ভালো একটি শব্দ। আমার সব সময় মনে আক্ষেপ জাগে- আহা, যদি এক জন ভালো মানুষ হতে পারতাম।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





