মানুষ সৃষ্টির সেরা জীব। সেই অর্থে আপনি , আমি সবাই সৃষ্টির সেরা জীব। এটা একটা বিরাট সম্মান। সেই সম্মান আমাদের বুকে ধারণ করে রাখা উচিত সব সময়। সঙ্গত কারণেই আমাদের উচিত ভালো ভালো কাজ করা। সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা। সৃষ্টির সেরা জীব মানুষ কেন অন্য আরেক জন মানুষের ক্ষতি করবে? এটা তো ঠিক নয়। ভালো কাজ করার মাধ্যমে আমরা পৃথিবীকে সুখের আবাস করে তুলতে পারি। সেটা সম্ভব।
অথচ বাস্তবতা ভিন্ন। এখানে আমরা অহরহই দেখতে পাই মানুষ ক্রমাগতভাবে অন্য মানুষের ক্ষতি করে চলেছে। কি দেশে , কি বিদেশে খারাপ মানুষের সংখ্যা একেবারে কম নয়। মানুষ কেন খারাপ হবে? কেন মানুষ মানুষকে ভয় পাবে? কেন মানুষ মানুষের ক্ষতি করবে? তাহলে আর আশরাফুল মাখলুকাত থাকে কি করে?
এক জন মানুষ সব চেয়ে বেশী ভয় পায় কাকে?
বাঘকে? সিংহকে? সাপকে?
না। এই সব না।
এই সব প্রাণীকে মানুষ ভয় পায় ঠিকই তবে তারও চেয়ে বেশী ভয় পায় অন্য কোন এক জন মানুষকে। বনের বাঘ বিনা কারণে অন্য প্রাণীকে হত্যা করে না। কিন্তু মানুষ কোন কোন সময় নিছক আনন্দ পাবার জন্যও অন্য এক জন মানুষকে হত্যা করে ফেলে।
সভ্যতার অগ্রগতির সাথে তালার ব্যবহার বেড়ে গেছে।
মানুষ তালা আবিষ্কার করেছে কি বনের পশুর জন্য? বাড়িতে চার দেয়াল, লোহার গেট। এই সব কিসের জন্য? না, মানুষ তালা আবিষ্কার করেছে যাতে অপর মানুষ তার ঘরে প্রবেশ করে তার সর্বস্ব লুট করে নিতে না পারে। দেয়াল টপকে যাতে ঘরে ঢুকে লুটপাত করতে না পারে সেই জন্য। গেটে বসাতে হচ্ছে পাহারা। সেটা কি কোন মানুষের ভয়ে?
রাতের বেলা মানুষ রাস্তায় বের হয় না কেন?
ভুতে ধরবে? সাপ কামড়াবে? হতে ও পারে।
তবে মানুষ রাতের বেলায় ঘরের বাইরে বের হয় না তারই মতো এক জন মানুষের ভয়ে। যেই মানুষ তাকে আক্রমণ করতে পারে। তাকে হত্যা করতে পারে। তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যেতে পারে। নারীদের সম্মান হানি হতে পারে। তাই তো আতংক। আতঙ্ক ঘিরে ধরেছে আমাদের সবাইকে।
আমরা মানুষ। আশরাফুল মাখলুকাত। আমাদের অহঙ্কারটি তবে কিসে? সৃষ্টির সেরা জীবের সদস্য বলে?
অবশ্যই না। আমাদেরকে মানুষ হয়ে উঠতে হবে। আদর্শ মানুষ। আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমার দ্বারা যেন মানবতা উপকৃত হয়। মানুষ যেন আমাকে দেখে ভয় না পায়।
এক জন মানুষ আরেক জন মানুষকে দেখে ভয় পায় এটা তো খুবই খারাপ কথা। ভয়ানক খারাপ কথা।
অনেক মানুষই আছে যারা অন্যের ক্ষতি করে। এটা করে তারা মজা পায় । অনেকে এটা করে সংসার চালায়। চুরি, চামারি , ছিনতাই, মাস্তানী করে বেচেঁ থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
ভালো মানুষ কি যে ভালো একটি কথা। শুনতে খুবই ভালো লাগে।
খুবই আক্ষেপ লাগে- যদি এক জন সত্যিকারের ভালো মানুষ হতে পারতাম।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




