somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগ্র হয়ে যাই

২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল দেখতে পাই উগ্রতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। একজন মানুষ তার মতের সাথে আরেক জন মানুষের মতের মিল না হলেই হামলে পড়ছে। আক্রমণ করছে। এবং মেরেও ফেলছে। কি সাংঘাতিক ব্যাপার!

আমার মতের সাথে আপনার মতের মিল না হতেই পারে। এটাই স্বাভাবিক। তাই বলে আক্রমণ করতে হবে? প্রতিটি মানুষই স্বতন্ত্র এবং অনন্য বৈশিষ্ট্যে মহিমান্বিত। প্রতিটি মানুষই তার মতের জন্য অপর মানুষের কাছে সম্মান পাবার অধিকারী। এক জন মানুষ তার মত প্রকাশ করতে পারেন। অন্য এক জন মানুষ এই মত নাও পছন্দ করতে পারেন। তাই বলে আক্রমণ করা কখনোই ভালো কাজ হতে পারে না। কারো মত আপনার পছন্দ না হলে শ্রেফ স্কিপ ইট- এটাকে ভুলে যান বা এড়িয়ে যান।

অন্য মানুষের মতামতকে গুরুত্ব সহকারে নেয়া একটা বিরাট গুণ । এই গুণ সবার থাকে না। যাদের এই গুণ আছে তারা অনেক বড় মাপের মানুষ। কাউকে ছোট করে বা হেয় করে বা আক্রমণ করে বক্তব্য দেয়া সুবিবেচনাপ্রসূত নয়। আমাদের বক্তব্য হতে হবে মার্জিত। সুন্দর ও শালীন। শুনলে যেন মনে হয় কোন এক রোমান্টিক কবির কাব্য গাথা।

অন্য মানুষকে সম্মান করলে আপনি ধরেই নিতে পারেন সেই মানুষটিও আপনাকে সম্মান করবেন। খোজ নিয়ে দেখুন- আপনি যেই মানুষটিকে দুই চোখে দেখতে পারেন সেই মানুষটিও দুই চোখে না হোক, অন্ততঃ এক চোখে হলেও আপনাকে দেখতে পারে না। বিজ্ঞানী নিউটন এর তৃতীয় সূত্র এখানে খুবই কাজ করে। ভালোবাসা ভালো বাসা তৈরী করে। পক্ষান্তরে, ঘৃণাও ঘৃণা তৈরী করে। আমাদের ভালো বাসা অনেক দরকার। ঘৃণার কোন দরকার নেই। আমাদের ভালোগুণের দরকারআছে। খারাপ গুণের কোন দরকার নেই।

ব্যস্ত পথে যেই মানুষটিকে আমরা হাটতে দেখি সেই মানুষটি কেবল একটি মানুষ মাত্র নহেন। হতে পারেন তিনি একটি সরকারী বা বেসরকারী অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী। তিনি হতে পারেন কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। পেশাগত পরিচয়ের বাইরেও তিনি একজন পিতা, এক জন স্বামী এবং তিনি কোন বাবা মার সন্তান। তিনি এক জন সৎ মানুষ হতে পারেন। তাকে অবহেলা করার কোন সুযোগ নেই। আপনি যদি বাস চালক হন আপনি তার উপর দিয়ে বাস তুলে দিতে পারেন না। আপনি যদি মটর সাইকেল চালক হন আপনি তার উপর দিয়ে হোন্ডা তুলে দিতে পারেন না। তাকে সম্মান দিন। তাকে নিরাপদে পথ চলতে দিন। তাকে তার প্রিয় জনের কাছে ফিরে যেতে দিন। মানুষের জীবন অনেক মূল্যবান। এই জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা কতই না নির্বোধ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৬:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×