ছোট বেলা থেকেই আমি মিছিল দেখে আসছি। মিছিল দেখতে আমার খুবই ভালো লাগে।
বাংলাদেশের মিছিলের একটি বিশেষ বৈশিষ্ট আছে যেটা অন্য কোন দেশে আছে বলে আমার মনে হয় না।
মিছিলে এক জন নেতৃত্ব দেন। তিনি সামনের সারিতে থাকেন। তার হাত ধরে সামনে একটি কাতার হয়ে যায়। এর পর সবাই পেছনে থাকে।
আরেক জন থাকে যার গলার স্বর খুব উচ্চ। তিনি মাঝখানে থাকে। তিনি একটি বাক্য বলেন। বাকি সবাই সেটা অন্য বলেন চিৎকার করে।
মিছিলে আমাদের স্লোগানগুলো খুবই উগ্র। শুনলে মনে হয় এখনই কিছু একটা ঘটে যাবে।
এই রকম কয়েকটি শ্লোগান আমার মনে খুব দাগ কেটেছে।
১। জ্বালো জ্বালো>>> আগুণ জ্বালো!
২। স্বৈরাচারের গদিতে>>> আগুণ জ্বালো এক সাথে!
৩। চেয়ারম্যানের চামড়া>>> তুলে নেব আমরা!
৪। আখলাক ভাইয়ের কিছু হলে>>> জ্বলবে আগুণ ঘরে ঘরে!
৫। জেলের তালা ভাংবো>>> আখলাক ভাইকে আনবো!
৬। দালালী আর করিস না রে >>> পিঠের চামড়া থাকবে নারে!
৭। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই>>>> গেন্দু মিয়ার ফাঁসি চাই!
এই জাতীয় আরো আছে। আমার কাছে মনে হয়েছে মিছিলের এই সব ভাষা আরো মার্জিত হওয়া প্রয়োজন। দাবি তুলে ধরার প্রয়োজন আছে। কিন্তু সেই জন্য ভাষার প্রয়োগটা আরো বেশী শালীনতাপূর্ণ হলেই আমার মনে হয় বেশী ভালো হতে পারে।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




