
সামহোয়্যারইন ব্লগের একটা বিরাট অংশ প্রবাসী ব্লগারগণ।
তারা বাংলাদেশের বাইরে থাকেন। তাদের কাছে আমার নিজের প্রত্যাশা অনেক বেশী। কেননা, তারা বাংলাদেশের গন্ডী পেরিয়ে জগতের অনেক উন্নত দেশ দেখেছেন। উন্নত রীতি- নীতি দেখেছেন। উন্নত জীবন দেখেছেন। তাদের মন থাকে প্রসারিত। কলিজা থাকে বিশাল।
এই সব অভিজ্ঞতার আলোকে তারা যে পোস্ট দেন তাতে আমি চিন্তার খোরাক পাই। বিনোদন পাই। তাদের আরো বেশী সক্রিয়তা প্রত্যাশা করি। নিজেকে আমি এক জন পাঠক মনে করি। পাঠক হবার সুবিধা অনেক।
দেশের সব ব্লগারকে আমি একই কাতারে ফেলবো না। তবে অনেক ব্লগারের মাঝে ব্যাপক দলপ্রীতি দেখতে পাই। কোন একটি দলের প্রতি সমর্থন থাকা অস্বাভাবিক কোন ব্যাপার নয়। অন্ধ সমর্থন ভালো নয়। কোন কোন ক্ষেত্রে তারা অতি মাত্রায় নেতা বনে যান। মনে রাখা প্রয়োজন- নেতা ,কর্মী আর সমর্থক এক নয়। উদার সমর্থক যারা তাদের কালো কে কালো এবং সাদাকে সাদা বলার সাহস থাকা দরকার। আমি অনেককের মধ্যেই সেটা দেখতে পাই না। তারা তাদের নেতার ভালোটা তো সমর্থন করেনই নেতার খারাপটাও তারা জোর দিয়ে প্রচার করেন। ফলে তাদের পোস্ট পড়লে মনে হয় দলীয় কোন প্রেস ব্রিফিং পড়ছেন।
কোন কোন ব্লগারকে দেখতাম- ১৮+ পোস্ট দিতে। বয়স্ক দের কৌতুক পোস্ট করতে। কারো কারো পোস্টে দেখতাম যএমন সব ছবি দেয়া হতো তা একান্ত ব্যক্তিগত কক্ষ ছাড়া কারোই দেখাই উচিত নয় । তাদের জানা উচিত, এই ব্লগে অনেক পাঠক আছে। অনেক সিনিয়র সিটিজেন আছেন কেউ ব্লগার হিসাবে কেউ পাঠক হিসাবে। তাই পোস্ট দেয়ার সময় ভেবে দেখা প্রয়োজন যে এই পোস্ট দেশ বিদেশের অনেক কম বয়সী, গুরুজন তথা সিনিয়র নাগরিকগণও পড়তে পারেন। সরকারের তরফ থেকে ব্লগ মনিটর করাও হতে পারে। তাই অস্বাভাবিক পোস্ট দিয়ে আমাদের প্রিয় সামহোয়্যার ইন ফোরামটিকে বিপদে ফেলা মোটেও যুক্তিসঙ্গত নয়। তাই সবার সামনে তুলে ধরা যায় এমন রুচিশীল লেখা ও ছবি পোস্ট করা দরকার।
সামহোয়্যার এর এখন খারাপ সময় যাচ্ছে। দেশের ব্লগাররা অনেকেই লগ ইন করতে পারছেন না। তাই এই সময় প্রবাসের ব্লগারদের অনেক বেশী সক্রিয় থাকা প্রয়োজন। প্রচুর পরিমাণে সুন্দর আর শিক্ষণীয় রুচিশীল পোস্ট দেয়া দরকার।
এই ব্যাপারে সম্মানিত ব্লগার জনাব চাঁদগাজী, হাসান কাল বৈশাখী, ওমেরা, সোহানী, সামুপাগলা, ভুয়া মফিজ,ফকির ইলিয়াস, স্বনীল ফিরোজ, পুরাতন, বাকপ্রবাস,পদাদিক চৌধুরী, নাইমুল ইসলাম, দেশে অবস্থানরত ব্লগার খায়রুল আহসান, প্রামাণিক , জুন রাজিব নুর, হাবিব স্যার, তারেক মাহমুদ, নতুন নকিব, সনেট কবি, ফরিদ উদ্দিন চৌধুরী,নূর মোহাম্মদ নূরু, বিদ্রোহী ভৃগু, সেলিম আনোয়ার, জাহিদ অনিক,নীলপরি, শায়মা, খলিল মাহমুদ ( সোনাবীজ) সহ যারা রুচিশীল পোস্ট দেন তারা সক্রিয় হতে পারেন।
সামহোয়্যার ইন ব্লগ বাংলা ভাষা চর্চার অন্যতম সেরা প্লাটফরম। এটাকে বাংলা ভাষার হাইড পার্ক বলা যেতে পারে। এটা বন্ধ হয়ে গেলে সেটা হবে খুবই খারাপ একটি ব্যাপার। তাই আমাদের দরকার সুন্দর আর রুচিশীল পোস্ট দেয়া। ভালো জিনিসের কোন খারাপ দিক নাই। ভালো জিনিসের সবটুকুই ভালো। খারাপ জিনিসের কোন ভালো দিক নাই। তার পরোটাই খারাপ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





