সব যুগে, সব দেশেই কিছু বিশিষ্ট লোক থাকেন। তারা সমাজের বিবেক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সব বিশিষ্ট লোক আজ থেকে হাজার বছর আগেও ছিলেন, বর্তমানেও আছেন, হাজার বছর পরেও সম্ভবতঃ থাকবেন।
এই সব বিশিষ্ট লোক সাদাকে সাদা বলেন , কালোকে বলেন কালো। তার মানে এই যারা ন্যায্য কথ বলেন। প্রতিটি দেশে, প্রতিটি জনপদে ন্যায্য কথা বলার মতো ভদ্রলোক থাকেন, থাকার দরকার। তাহলে সমাজ ও দেশ তাদের আলোতে আলোকিত হবে। সাধারণ মানুশ পথ চলার নির্দেশনা পাবে।
তবে কালোকে সাদা এবং সাদাকে কালো বলার লোকেরও তো এখন অভাব নেই। বরং তারা সংখ্যায় বেশী এবং প্রভাবশালী। এরা অবলীলায় সত্যকে মিথ্যায় পরিণত করে ফেলতে পারে। সাধারণ মানুষজন এদের দ্বারা উপকৃত না হয়ে বরং বিপদে পড়ে যায়। সুন্দর সমাজ ও সুন্দর দেশ গড়তে চাইলে প্রথম ধরনের বিশিষ্ট ভদ্রলোকদের দরকার। তাহলেই দেশ সামনে এগুবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




