
সকাল হয়েছে। অনেক প্রতীক্ষিত শুভ সকাল।
সকাল একটি দারণ ব্যাপার। কেননা, বিগত দিনের সকল ক্লান্তি আর অবসাদ দূর করে নতুন আরেকটি দিন শুরু করার শুভ প্রয়াস শুরু হয় এই সকালে।
সকালেও আমাদের প্রচন্ড ব্যস্ততা থাকে। থাকে অনেক কাজের পরিকল্পনা। আমাদের সারা দিন আমরা কি ভাবে পার করবো তার পরিকল্পনা বেশীর ভাগই আগের রাতে করা হয়ে থাকে। তারপরও সকাল বেলায় আরেক বার মনে করে নিতে পারি।
স্নিগ্ধতায় ঘেরা সকাল বেলায় একটি জিনিস সবার মনে রাখলে উপকৃত হতে পারি সেটা হলো- সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারা দিন আমি যেন ভালোভাবে চলি।
সারা দিন আমি যেন কোন অন্যায় না করি। অন্য মানুষের কোন উপকার করতে না পারি কোন মানুষের কোন ক্ষতি যেন আামি না করি।
আমাদের সবার সকাল সুন্দর হোক। সারা দিনটি সুন্দর হোক। সুপ্রভাত। শুভ সকাল।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



