somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরিচিত জনকে আপনি করে বলুন তবে খুনিদেরকে নয়

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের মানুষের একটি অন্যতম সমস্যা হচ্ছে তারা মানুষকে সম্মান দিতে চায় না। প্রত্যেকের মাঝে যেন এক ধরনের উগ্রতা। যেন দারুন মেজাজ খারাপ সবার। সবাই যেন কেমন গরম হয়ে থাকে। মনে হয় বিদ্যুত সমস্যা, পানি সমস্যা, গ্যাস সমস্যা আর চলমান জীবনের নানা সমস্যার কারণে তাদের মেজাজ ভীষণ চড়া।

অপরিচিত জন কাউকে দেখলে ‘আপনি’ করে কথা বলা উচিত। অথচ গরীব মানুষ পেলে ‘আপনি’ করে আর কে বলতে চায়? আর রিক্সাওয়ালা হলে তো আর কথাই নেই। রিক্সাওয়ালাদেরকে এতো বেশী তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় যে এখন কেউ আর রিক্সাওয়ালাও বলে না। বলে, এই খালি যাবে? কিছু দিন আগেও বলত, এই রিক্সা, যাবে? আমার কথা হচ্ছে, রিক্সাওয়ালাকে ‘আপনি’ করে বললে সমস্যা কোথায়? একজন রিক্সাওয়ালার বড় পরিচয় তিনি এক জন মানুষ এবং ধরে নিতে পারি, তিনি এক জন সৎ মানুষ। কারণ, তিনি রিক্সা না চালিয়ে চুরিও করতে পারতেন। মাস্তানী কিংবা ছিনতাইও করতে পারতেন। মাস্তানী করলে তো সবাই ‘বড় ভাই’, ‘বড় ভাই’ করতে করতে মুখে ফেনা তুলে ফেলত। তিনি একটি ভাল কাজ করছেন এবং সংসার চালাচ্ছেন। আপনি হয়তো তার চেয়ে অনেক অনেক বড় একটি কাজ করেন, অনেক বেশী আপনার আয়। কিন্তু সবাই-ই তো মানুষ ।



তাই আমার একটি আবেদন, অপরিচিত জনকে আপনি করে কথা বলুন। ভদ্র ভাবে কথা বলুন। মানুষকে তার যথাযথ মর্যাদা দিন। বাংলা অনেক সুন্দর একটি ভাষা। এই ভাষার সৌন্দর্য্য রক্ষায় আমরা কি একটু ভূমিকা রাখতে পারিনা?

আমি অত্যন্ত ক্ষোভ ও বিস্ময়ের সাথে লক্ষ্য করি, সংবাদপত্রগুলো তাদের সংবাদ লেখার সময় খুনীদেরকেও আপনি করে বলতে শুরু করেন।

যেমন পত্রিকা সাংবাদিকরা লেখেন ,"এক খুনি তাকে চেপে ধরেন , আরেক খুনী তার গলায় ছুরি চালিয়ে দেন"। আবরার হত্যাকান্ড নিয়ে দেশের শীর্ষ দৈনিক ইত্তেফাকের খবরটি পড়ে দেখুন।

আবরার ফাহাদ এর হত্যাকাণ্ড সংক্রান্ত খবর গুলি পড়লে দেখতে পাবেন সাংবাদিকরা খুনিদের প্রতি যেন বিনয়ে গদগদ হয়ে উঠেছেন। আমাদের বাংলা পত্রিকার সাংবাদিকদের ভাষা- জ্ঞান কত টুকু চিন্তা করলে খুব লজ্জা লাগে।

অপরিচিত জনকে আপনি করে বলা একটা ভালো কাজ । কিন্তু খুনীদেরকে আপনি করে সম্মান দেখানোর কোনো ভালো কাজ হতে পারে না।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৯
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×