somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ নগদ কাল বাকি

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাল্য কালে যখন সবে মাত্র বাংলা ভালো ভাবে পড়তে শিখেছি এবং নিকটবর্তী দূরত্বে যাতায়াত করতে শিখেছি তখন বাবা-মায়ের নির্দেশে প্রায়ই মুদির দোকানে যেতে হতো টুকটাক জিনিস পত্র কিনতে।
সেই সময়ে দোকানে বেশ কিছু আকর্ষণীয় বাণী লেখা থাকতো। সেই ঐতিহাসিক বাণী সমূহ আজ ও মাঝে মাঝে মনে পড়ে।

১। বাকি চাহিয়া লজ্জা দিবেন না।
২। আজ নগদ কাল বাকি।
৩। নগদ বিক্রি পেটে ভাত , বাকি বিক্রি মাথায় হাত!
৪। বাকি বিক্রি বড়ই কষ্ট, বাকি বিক্রিতে সম্পর্ক নষ্ট।
৫। যদি চান ভালোবাসা, না করিবেন বাকির আশা।
৬। বাকি বিক্রি ফাঁকি, আবার কেন বাকি?
৪। ব্যবহারে বংশের পরিচয়।

এত ঐতিহাসিক বাণী ঝুলিয়ে দেওয়ার পরেও কিন্তু অনেক মানুষের মাঝে জিনিসপত্র কিনে বাকি রাখার প্রবণতা থেকেই গেছে। ফলে দোকানদারকে পণ্য বিক্রির সাথে সাথে নাম ঠিকানা সম্বলিত একটি বাকির খাতাও খুলতে হয়। এই খাতা দেখে মাঝে মাঝে তাগাদা দিতে হয়‌ তাগাদা দিলেও অনেক সময় কাজ হয় না। তাই আরেকটি খাতা খুলতে হয়। যে খাতার নাম ছিল চির বাকির খাতা।।

বাকিতে পণ্য বিক্রি করতে করতে এমন হয়েছে অনেক সময় দোকান লাল বাতি জ্বালিয়ে বন্ধ হয়ে গেছে। দোকানের মালিক বাকির খাতা হাতে করে বাড়ি বাড়ি গিয়ে বাকি টাকা আদায়ের জন্য ঘোরাঘুরি করছে। তাকে অনেকেই আবার উল্টা জিজ্ঞেস করে, তোমার তো দোকান ই নাই আবার খাতা নিয়ে ঘুরতাছো কেন?
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×