somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাধারণ একটি সম্পাদকীয় পড়লাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রপত্রিকায় সাধারণ খবর ছাড়াও আমি সম্পাদকীয় কলাম, উপসম্পাদকীয় কলাম, মতামত কলাম ,চিঠিপত্র কলাম এইগুলি বেশ আরাম করে মনোযোগ দিয়ে পড়ি। এসব পড়ে অনেক কিছু জানা সম্ভব হয় ।

গতকাল ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি সম্পাদকীয় পড়ে আমার খুবই ভালো লেগেছে । আমার মনে হয়, বাংলাদেশের লাখ লাখ পাঠকের ইহা ভাল লাগিবে । কেননা ইহা খুবই যুক্তিসঙ্গত একটি আলোচনা।

এবার আসুন আমরা সবাই মিলে সম্পাদকীয়টি আবারও পাঠ করি।

"আজকের দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় থেকেঃ।
ঘটনাটি ঘটিয়াছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে। এই গ্রামে কালাম মৃধা নামের এক ব্যক্তিকে পানিতে চুবাইয়া হত্যা করিবার অভিযোগ উঠিয়াছে কথিত ফকির রিয়াজের বিরুদ্ধে। জিন তাড়ানোর নামে পুকুরে চুবানো ও এক ধরনের নির্যাতনের প্রতি গ্রামবাসীর সায় যে ছিল তাহা এই সংক্রান্ত খবরের আদ্যোপান্ত পড়িয়া স্পষ্টত বোঝা যায়। আমাদের দেশে জিনে ধরা ও ইহার পরিপ্রেক্ষিতে কবিরাজি চিকিত্সার শরণাপন্ন হইবার ঘটনা নূতন নহে। অনেক সময় ভণ্ড ফকিরদের প্রতারণার কারণেও একজন মানসিক রোগীকে জিনে ধরিয়াছে বলিয়া চালাইয়া দেওয়া হয়। কিন্তু মানসিক রোগ ও জিনে ধরিবার লক্ষণের মধ্যে পার্থক্য অনেক সময় আমরা করিতে পারি না।

মানুষের উপর জিন ভর করা বা মানুষের জাদুগ্রস্ত হওয়াকে সাধারণত আরবিতে ‘সাহর’ বলে। এমন পরিস্থিতিতে মানুষ মানসিক ভারসাম্য হারাইয়া ফেলে, স্মৃতিবিভ্রম ঘটে এমনকি এই অবস্থায় তাহাদের মুখ দিয়া জিনেরা কথাও বলিতে থাকে। মূলত শারীরিক ও মানসিক কোনো অসুস্থতা দেখা দিলে আমাদের আগে ডাক্তারের শরণাপন্ন হইতে হইবে। প্রথমেই কবিরাজ-ফকিরের নিকট যাওয়া বুদ্ধিমানের কাজ নহে। ইসলাম ধর্মে গায়েব বা অদৃশ্যে বিশ্বাস স্থাপন অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। জিন এই অদৃশ্য বিষয়গুলিরই একটি। কোরআন শরিফে সুরা জিন নামে একটি স্বতন্ত্র সুরা রহিয়াছে। মানুষ ও জিনকে আল্লাহ তায়ালা তাহার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছেন। মানুষের মতো জিনের মধ্যেও ভালোমন্দ, নারী-পুরুষ রহিয়াছে। আদম মাটি, ফেরেশতারা আলো আর জিনরা আগুনের স্ফুলিঙ্গ দ্বারা তৈরি। শয়তান জিনদেরই অন্তর্ভুক্ত। সূরা নাসে জিন ও মানুষের অনিষ্টতা হইতে পরিত্রাণ লাভের কথা বলা হইয়াছে। সূরা জিনের ৬ নম্বর আয়াতে বলা হইয়াছে, ‘আর মানুষের মধ্যের কিছু লোক জিন জাতির কিছু লোকের আশ্রয় নিত, ফলে তাহারা তাহাদের পাপাচার বাড়াইয়া দিত।’ এই আয়াত হইতে জিনে ধরার বিষয়টিও সত্য। আমরা তিন ধরনের জিনের কথা জানি—পাখার মাধ্যমে বাতাসে উড়ে, সাপ ও মাকড়সার আকারে থাকে এবং সাধারণভাবে চলাফেরা করে। মানুষের পরিত্যক্ত স্থান ও লোকালয় হইতে দূরে নীরবে থাকিতে পছন্দ করিলেও কিছু জিন মানুষের সহিত লোকালয়েই থাকে। মানুষের খাবারের উচ্ছিষ্ট ও ফেলিয়া দেওয়া মাংসের হাড় ও গোবর তাহাদের প্রিয় খাবার। জিন দ্বারা মানুষ যাহাতে আক্রান্ত না হয়, এইজন্য ওয়াশরুম ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, খাবার ঢাকিয়া রাখা, পানির পাত্রের মুখ বন্ধ রাখা, সন্ধ্যার শুরুতে (অন্তত এক ঘণ্টা) সন্তানদের বাহিরে যাইতে বারণ করা ইত্যাদি নিয়মকানুন মানিয়া চলিতে হয়। জিনেরা মানুষসহ যে কোনো প্রাণীর রূপ ধারণ করিতে পারে। এইজন্য আয়াতুল কুরসিসহ বিভিন্ন দোয়া রহিয়াছে, যাহা পড়িলে অনিষ্টকারী জিনেরা মানুষের ধারেকাছেও আসিতে পারিবে না।

সুতরাং কাহাকেও জিনে ধরিলে তিনি কোনো ভালো আলেমের দ্বারস্থ হইতে পারেন। কিছু আমলের মাধ্যমে সুস্থতা লাভ করিতে পারেন। আর জিন নিয়া ভণ্ডামি অবশ্যই বন্ধ করিতে হইবে এবং এই ব্যাপারে মানুষকে হইতে হইবে সচেতন। "।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×