অভিবাদন ধন্যবাদ জানানো খুবই ভালো একটি ব্যাপার। অভিবাদন জানান ও ধন্যবাদ দিন।
কারো সাথে পরিচয় হলে বা কারো সাথে পারস্পরিক কোন ক্রিয়া সম্পাদিত হলে তাকে অভিবাদন জানানো এবং ধন্যবাদ দেওয়া খুবই জরুরী একটি বিষয়।
সুন্দর ভাবে কাউকে অভ্যর্থনা জানিয়ে তার সাথে পরিচিত হলে এবং মতবিনিময় করলে একটি সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। একই ভাবে কারো সাথে পারস্পরিক আন্তঃক্রিয়া সম্পাদিত হওয়ার পরে তাকে ধন্যবাদ জানানোটা খুবই জরুরি এবং ভদ্রতার একটি ব্যাপার।
আমরা অনেকেই এই ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু এই ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে । মনোযোগ দিতে হবে।
ধরা যাক আপনি কোন এক জন ব্যক্তির কাছ থেকে সার্ভিস গ্রহন করলেন। এই সার্ভিস গ্রহণ করা শেষ হলে তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ দিতে হবে।
উদাহরণস্বরূপ বলা যায় আপনি যখন কোন ব্যাংকে একটি চেক জমা দিয়ে টাকা তোলেন । এই লেনদেনের কাজটি শেষ হয়ে যাওয়ার পর আপনি টাকা নিয়ে যখন ফেরত আসবেন সেই সময় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ দিয়ে আসবেন।
কারো সাথে প্রথম পরিচয় হবার পর কিংবা কোন ব্যক্তির কাছে বা কর্মকর্তার কাছে কোন সেবা গ্রহণ করার জন্য গেলে প্রথমেই অভিবাদন জানাতে হবে। অভিবাদন না জানিয়ে সরাসরি কথা শুরু করাটা এক ধরনের ভদ্রতাবোধের অভাব বলে বিবেচিত হতে পারে।
আপনি যদি বিমানে ভ্রমণ করেন তাহলে এখানেও ধন্যবাদ দেয়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে। যদি আন্তর্জাতিক ফ্লাইট হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক ফ্লাইটে সব চেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কেবল এক জন ব্যক্তি নন আপনি বাংলাদেশের এক জন প্রতিনিধি । আপনার আচার-আচরণের মধ্য দিয়েই বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠিত হবে।
ধরে নেয়া যাক, এক জন বিমানবালা আপনার কাছে এসে আপনাকে খাবার সরবরাহ করলো। আপনি তার কাছ থেকে খাবার গ্রহণ করার পরে তাকে স্মিত হেসে ধন্যবাদ জানাতে কখনোই ভুলবেন না। এমনকি তিনি যদি আপনার কাছে অর্ডার নিতে আসেন সেই ক্ষেত্রেও অর্ডার দেয়ার সময় তাকে ধন্যবাদ জানাবেন। এটা খুবই সুন্দর একটি ব্যাপার।
কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা বাংলাদেশীরা সাধারণত কাউকে ধন্যবাদ দিতে চাই না। অথচ দেশের বাইরে মানুষ প্রতিটি কাজের জন্য ধন্যবাদ দিয়ে থাকে। যারা প্রচুর পরিমাণে মালয়েশিয়াতে ঘুরতে এসে থাকেন তারা দেখতে পাবেন এখানকার বিভিন্ন দোকানপাটে কেনাকাটা করার সময় আপনি যখন টাকা পরিশোধ করবেন তখন ক্যাশিয়ার আপনাকে তেরিমা কাসিঃ সংক্ষেপে কাছিও বলে ধন্যবাদ জানান। এর মানে হচ্ছে , তাঁর দোকানে শপিং করার জন্য তিনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। এই ক্ষেত্রে আপনাকেও প্রতিউত্তরে কিছু একটা বলা উচিত।
এবার বিভিন্ন ভাষায় অভিবাদন (এখানে কেবল সকাল বেলার অভিবাদনটাই দেয়া হচ্ছে) ও ধন্যবাদ দেয়ার বাক্য গুলো তুলে ধরা হলোঃ
বাংলা ভাষায়ঃ
১। সুপ্রভাত, মহাশয়।
২। আপনাকে অনেক ধন্যবাদ।
মালয় ভাষায়ঃ
১। Selamat pagi.
২। Terima Kasih
ইংরেজি ভাষায়ঃ
১। Good morning, Sir.
২। Thank you very much.
ফরাসি ভাষায়ঃ
১। Bonjour, Monsieur.
২। Merci beaucoup.
স্প্যানিশ ভাষাঃ
১। Buenos días, señor.
২। Muchas gracias.
আরবি ভাষায়ঃ
১। (sabah alkhyr ) صباح الخير سيدي.
২। ( shukraan lika ) شكرا جزيلا.
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




