পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এখন থেকে বাংলাদেশের কোন নাগরিক আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না গতকাল মালয়েশিয়ার সরকার এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
মালয়েশিয়ান সরকারের এই সিদ্ধান্তের ফলে সব চেয়ে বিপাকে পড়েছে গত ফেব্রুয়ারি মার্চে যারা ছুটিতে বাংলাদেশে এসেছে সেই সমস্ত প্রবাসী শ্রমিকরা। কেননা তাদের অনেকেরই মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং মালয়েশিয়া সরকার কবে এই নিষেধাজ্ঞা তুলে নেবে তা স্পষ্ট নয় । তাদের দীর্ঘ মেয়াদী অনুপস্থিতির কারণে তারা যে সমস্ত কারখানায় চাকরি করতো সেই কারখানায় তাদের চাকরি আছে কিনা সেই ব্যাপারটি ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলাতে মালয়েশিয়ার প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার সরকার বলেছে, যে সব দেশে এখন পর্যন্ত দেড় লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে; সেসব দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
দেশটিতে বিদেশ ফেরতদের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার এ তালিকায় যুক্ত করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর আগে মঙ্গলবার ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের প্রবেশ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মালয়েশিয়া।
বিদেশি নাগরিকদের নিষিদ্ধের এ তালিকা আরো বঢ় হতে পারে উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, আমরা উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।
তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে এবং দ্বিপাক্ষিক সরকার সম্পর্কিত বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এ জন্য অভিবাসন বিভাগের অনুমতির দরকার হবে।
দীর্ঘমেয়াদি অভিবাসন পাস হোল্ডার যেমন- স্থায়ী বাসিন্দা, মালয়েশীয় নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রী এবং সরকারের বিশেষ ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রবাসী কর্মসূচির আওতায় যারা আছেন; তারাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবেন।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর গত মার্চে সীমান্ত বন্ধ করে দেয় মালয়েশিয়া। কিন্তু জুলাই মাসে দীর্ঘমেয়াদি অভিবাসন পাস হোল্ডারদের জন্য বিধি-নিষেধ শিথিল করে দেশটির সরকার।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত ৯ হাজার ৩৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১২৮ জন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



