মালয়েশিয়ায় যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমন। নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতি দিনই। তাই এবার আবারো গত বছরের মতো কঠিন লকডাউনে যাবে পহেলা জুন থেকে।
মালয়েশিয়াতে কভিড 19 এর সংক্রমণ খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড।
আজকের সর্বমোট সংক্রমণ পাওয়া গেছে। ৮ হাজার ২৯০ জন। গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে সংক্রমণ শুরু হওয়ার পর এটাই হচ্ছে দৈনিক আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।
আজ মারা গেছেন ৬১ জন।
বর্তমানে সারা দেশে চলাচল নিয়ন্ত্রণ আদেশ Movement Control Order MCO বহাল রয়েছে ।
আজ জানানো হয়েছে, পহেলা জুন থেকে ১৪ জুন পর্যন্ত কঠিন লকডাউনে যাবে সারা দেশ।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় মালয়েশিয়ার জনসংখ্যা খুবই কম। এখানে সর্বমোট প্রায় সাড়ে তিন কোটির মতো লোক বসবাস করে।
সেই হিসেবে প্রতিদিন ৮০০০ নতুন সংক্রমণ এবং ৬১ জন নতুন মৃত্যু সত্যিকার অর্থে খুবই উদ্বেগের বিষয়।
গত বছর মার্চে দেয়া প্রথম লকডাউনে মানুষের চলাচল ছিল অত্যন্ত কঠিন ভাবে নিয়ন্ত্রিত। পরবর্তীতে যদিও তা শিথিল করা হয় কিন্তু চলাচল নিয়ন্ত্রণ আদেশ বলতে গেলে সব সময়ই বহাল ছিল।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


