করোনাভাইরাস প্যানডেমিক শুরু হওয়ার পর আজ মালয়েশিয়াতে সর্বোচ্চ সংখ্যক ৩৬০ টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর আগে আগস্ট মাসের ৪ তারিখে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছিল ২৫৭ জন।
আজকের ৩৬০ জনকে ধরে মালয়েশিয়াতে এ পর্যন্ত কভিড ১৯ সংক্রমিত হয়ে ১০ হাজার ৭ শত ৪৯ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিদ্দিন ইয়াসিন ঘোষণা করেছেন যে, যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তারা খুব শীঘ্রই রেস্টুরেন্টে বসে খেতে পারবেন। তারা শরীরচর্চা করতে পারবেন এবং এক প্রদেশ থেকে অন্য প্রদেশের যাতায়াত ও করতে পারবেন।
একটি বিশেষ বার্তাঃ
করোনাভাইরাসের এই ভয়াবহ প্যানডেমিক এর সময় বিগত দেড় বছর ধরে মালয়েশিয়ার বেশিরভাগ মসজিদ ছিল বন্ধ।
পরবর্তীতে বিশেষ ব্যবস্থাপনায় মসজিদগুলোতে সীমিত আকারে মানুষজনদেরকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে । ব্যাপারটা এরকম, যে মসজিদে ৫০০ জন নামাজ পড়তে পারতো সেখানে এখন সর্বোচ্চ ১০০ জন লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে তাও কঠোরভাবে চেক করে। এই এইসব বিধান লংঘন করে সম্প্রতি ঈদের নামাজ পড়ার জন্য মোট ৪৮ জন বাংলাদেশি মসজিদের বাইরে নামাজ পড়তে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়াতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে ।
তাদের মধ্যে আবার কয়েকজনকে পাওয়া যায় করোনাভাইরাস পজিটিভ। জানা গেছে, তাদেরকে যথা সময়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
এই সংবাদটি মালয়েশিয়ার পত্রপত্রিকাতে বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে ।আমি খোঁজ নিয়ে দেখেছি বাংলাদেশের পত্রপত্রিকাতে খবরটি ছাপা হয়েছে।
যারা দেশের বাইরে থাকে অথবা দেশের বাইরে কাজ করে তাদের ওপর দেশের মান ইজ্জত অনেকটাই নির্ভর করে । তাদের কারণেই দেশের ইমেজ বাড়ে। আবার তাদের কারণেই দেশের ভাবমূর্তি ধুলায় লুটিয়ে পড়ে।
আফসোস!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



