মালয়েশিয়ার অর্থনীতিকে আরো চলমান করতে আগামীকাল ১৬ আগষ্ট থেকে আরো ১১ ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল মালয়েশিয়া সরকার।
নিচে সেগুলোর নাম উল্লেখ করা হলো । এর আগে খাবারের দোকান, টেকনোলজির দোকান , গ্রোসারি স্টোর এই সমস্ত দোকান খোলার অনুমতি ছিল।
১. গাড়ি ধােয়ার দোকান বা কারওয়াশ
২. বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স দোকান
৩. গৃহস্থালি বা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান
৪. আসবাবপত্র বা ফার্নিচারের দোকান
৫. ক্রীড়া বা খেলাধুলা সামগ্রী বিক্রির দোকান
৬. গাড়ির পার্টস এর দোকান
৭. গাড়ি বেচা কেনার শো-রুম বা অফিস
৮. সকালের বাজার
৯. পােশাক , ফ্যাশন এবং আনুষঙ্গিক দোকান ।
১০. স্বর্নের দোকান
১১. চুল কাটার সেলুন
যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহন করেছেন তারা চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর বিশেষ পরিচালনা পরিচালনা নীতিমালা মেনে এই সকল সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন।
এখনও ব্যাপক পরিমাণ লোকজন আক্রান্ত হচ্ছে প্রতিদিন ।
আক্রান্তের হার এখনো ২০ হাজারের উপরে ;মৃত্যুর সংখ্যা ও দুই শতাধিক থাকছে প্রায় প্রতিদিনই।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


