somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিড়ি খাবি খা ****** মারা যাবি যা।

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যখন স্কুলে পড়তাম তখন আধূনিক নামে একটি ধূমপান বিরোধী সংস্থা ছিল। তারা একটি শ্লোগান দিতঃ বিড়ি খাবি খা/ মারা যাবি যা।


যারা প্রকাশ্যে পথে ঘাটে, চায়ের দোকানে ধূমপান করেন তাদের প্রতি অনুরোধ, আপনার নিজে ধূমপান করুন ভালো কথা। আপনার বাসায় গিয়ে খান। আপনার প্রাণ আপনার নিজের। আপনি মরতে চান আনন্দের সাথে মরে যান। কিন্তু অন্যদেরকে কেন মারেন। বাসায় ধূমপান করতে করতে মরে যান । কোন আপত্তি নেই।


বিশ্বের সব চেয়ে খারাপ অভ্যাসগুলোর মধ্যে ধূমপান অন্যতম। বাংলাদেশে ৩৫.৩% প্রাপ্তবয়স্ক (১৫ বছর বা ততোধিক) মানুষ (প্রায় ৩ কোটি ৭৮ লাখ) তামাক ব্যবহার করে (১৮% ধূমপান করে এবং ২০.৬% ধোঁয়াবিহিন তামাক ব্যবহার করে)।
বাংলাদেশে অপ্রাপ্তবয়স্কদের মধ্যেও ধূমপানের হার মারাত্বকভাবে বেড়েছে। কেউ শখের বশে আবার কেউ বড়দের দেখে দেখে কৌতুহল বশতঃ ধূমপানে আসক্ত হয়ে পড়েছে।


এ ছাড়া বিভিন্ন পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে প্রতিদিন প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের (১৩-১৫ বছর) ৫৯% পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপানের শিকার হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতে, প্রতিবছর ১২ লাখ মানুষ সরাসরি ধূমপান না করে শুধুমাত্র ধূমপায়ীদের সংস্পর্শে থাকার কারণে প্রাণ হারাচ্ছেন। ভাবা যায়? আমাদের দেশে প্রতিদিন ধূমপান না করেও ধূমপানের ক্ষতির শিকার হচ্ছে।


বাংলাদেশের আইন অনুযায়ী, পাবলিক প্লেসে ( যেখানে সাধারণ জনগণ চলাচল করেন বা একত্রিত হন) ধূমপান নিষিদ্ধ। এই আইন অনুযায়ী, কেউ প্রকাশ্য পাবলিক প্লেসে ধূমপান করলে তার ৫০ টাকা অর্থ দন্ডের বিধান রয়েছে। কিন্তু আজ পরযন্ত কাউকে প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমান করা হয়েছে এমনটি কখনোই শোনা যায়নি।


গবেষণায় দেখা গেছে, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে প্রতিদিন প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন।নিজে ধূমপায়ী না হয়েও শুধুমাত্র অন্যের আসক্তির কারণে এই সাধারণ মানুষেরা অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। তাই এই অকাল মৃত্যুর হাত থেকে জাতিকে রক্ষায় পাবলিক প্লেস ও গণপরিবহনকে শতভাগ ধূমপানমুক্ত করা প্রয়োজন। জনসাধারণকে সচেতন হতে হবে। একমাত্র আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতায় পাবলিক প্লেস এবং গণপরিবহনকে ধূমপানমুক্ত করা যেতে পারে।


আজকাল দেখা যায় স্কুলের শিশুকিশোররাও প্রকাশ্য ধূমপান করে। বিধান করা দরকার যে, শিশুকিশোরদের কাছে কোন ভাবেই সিগারেট বিক্রি করা যাবে না। দোকানদাররা কোন বিবেকে শিশুকিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি করেন।


যে কোন বাজে নেশার শুরুটাই হয় বিড়ি সিগারেট দিয়ে। তাই জাতিকে ধূমপানের ক্ষতির হাত থেকে বাঁচাতে চাইলে প্রকাশ্যে ধূমপান প্রতিহত করতে হবে। বিড়ি খাবি খা/ মারা যাবি যা। তবে অন্যকে মারিস না। দেশটা সকলের। সবাই মিলে ভালো ভাবে বাঁচুন। ফুলের সুবাস নিন। বিড়িসিগারেটকে পায়ের তলায় পিষে ফেলুন। দেশ বাঁচবে। দেশের মানুষ বাঁচবে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×