somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুরিয়ে যাবে গ্যাস সম্পদ। **************************

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন অনেক ছোট তখন আমার দাদী মারা যান। তার একটি কথা আমার আজো মনে আছে। তিনি অনেক অনেক রূপ কথার গল্প জানতেন। অসংখ্য পিঠার নাম জানতেন। বানাতে পারতেন। এক দিন রূপকথা শোনার বায়না ধরতেই দারুণ একটি রূপ কথা শুনালেন । শেষে একটি নীতি কথাও বলেছিলেন। তা হল: ঝিনুকের চামচ দিয়ে যদি মেপে মেপেও খরচ করা হয় তাহলে রাজার গোলাও এক দিন শেষ হয়ে যায়। পৃথিবীতে সম্পদের ভান্ডার অসীম নয়।

বাংলায় একটি কথা আছে, মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার!

সাধারণ প্রজারা ধরেই নিতে পারে যে, রাজার গোলা (ভান্ডার) অনেক বড়। কিন্তু তা যদি মেপে মেপেও খরচ করা হয় তাহলেও তা শেষ হয়ে বাংলায় একটি কথা আছে , মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার!

সাধারণ প্রজারা ধরেই নিতে পারে যে, রাজার গোলা (ভান্ডার) অনেক বড়। কিন্তু তা যদি মেপে মেপেও খরচ করা হয় তাহলেও তা শেষ হয়ে যাবে। তাই যে কোন কিছু খরচের ব্যাপারে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। তার মানে, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোন খরচ করা উচিত নয়।

কিন্তু আমাদের দেশের অনেক জায়গায়ই দেখি প্রয়োজন না থাকলেও খরচ করা হয়।

বিধাতার এক অসামান্য দান বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস। এতে মিথেনের পরিমান অনেক বেশী বলে সরাসরি এই গ্যাস ব্যবহার করা যায়। শোধন করতে হয়না। কিন্তু বাংলাদেশের মানুষ গ্যাস রেখে খেতে পারল না এটাই আফসোস। তাই যে গ্যাসে ৫০০ বছর চলতে পারত তা হয়তো ৫০ বছরেই শেষ হয়ে যাবে।

অনেক আগে ঢাকা শহরে গ্যাসের মিটার ছিল। আমাদের উচিত ছিল মিটারকে আরো উন্নত করে নিখুঁত রিডিং পাবার ব্যবস্থা করা। তা না করে পরবর্তীতে সেই মিটার খুলে নেয়া হয়। ফলে যত পার খরচ কর। কিন্তু বিল আসবে সেই ৫০০ টাকাই । তারপর সব মিটার তারা খুলে নিয়ে গেল। মিটারের কোন দরকার আর রইলো না।

আম জনতা এই সুযোগ লুফে নিল। সেই থেকে কেউ আর ম্যাচ কিনে না। ২ টাকা খরচ করে ম্যাচ কেনা বাদ দিল সবাই । সকালে উঠে সেই যে চুলা জ্বালায় আর রাত ১২ টা না বাজলে নেভানোর নাম করে না। কেনই বা করবে? বিল তো একই । আপনি যদি চুলা জ্বালান তাহলে মাস শেষে যে বিল উঠবে আর না জ্বালালেও মাস শেষে সেই একই বিল উঠবে। আমরা তো আর বোকা নই। বিল যখন দেবই সারা দিন জ্বালিয়েই বিল দেই। তখন থেকে মানুষ কাপড় শুকায় গ্যাসের চুলোয়। মাস শেষে গ্যাসের বিল দেয়। দাম তুলে নিতে হবে না।

এই ভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং গেছে আমাদের গ্যাস সম্পদ। সেই দিন বেশী বাকি নেই যেদিন ঢাকা বাসীকে আবারও কাঠ,কয়লা, কেরসিন কিংবা এলপি গ্যাসের সিলিন্ডার কিনে চুলা জ্বালাতে হবে। আজকের গ্যাসের গ্যাসের ব্যবহার সেদিন হবে রূপকথার গল্প। আমরা সেই রূপকথার গল্পে দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি।

আমার দাদী গ্যাস দেখেছিলেন কিনা আমার মনে নেই। তবে তার নীতি কথাটা আমার চিরদিনই মনে থাকবেঃ চামচ দিয়ে যদি মেপে মেপে খরচ করা হয় তাহলে রাজার গোলাও একদিন শেষ হয়ে যায়।

আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ শেষ হয়ে আসছে। কবে এক দিন শুনবঃ কোথাও গ্যাস নেই। আর গ্যাস আসবে না। শত মিছিল করলেও গ্যাস আর আসবে না। হ্যামিলন শহরের সেই দুষ্ট বাশিওয়ালা শহরে সব শিশুদের নিয়ে পালিয়ে গিয়েছিল । আমাদের গ্যাসও সেই ভাবে হারিয়ে যাবে।

আফসোস!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

×