somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের সাথে কিছুক্ষন........

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাম্পাসে যাবার জন্য বাসে উঠেছি। পুরো রাস্তা ঠিকভাবে গেলেও রমনা পার্কের সামনে বাস জ্যামে পরলো। ঐখানের জ্যামে বাস সাধারনত ৫-১০ মিনিটের বেশি থাকে না। কিন্তু বাস প্রায় ২০ মিনিট দাড়িয়ে আছে। সিদ্ধান্ত নিলাম বাকি রাস্তা হেটেই যাই। শাহবাগের মোড়ে এসে দেখলাম প্রকৃত ঘটনা। ছাত্রলীগের ছেলের পুরো শাহবাগ মোড় মানবপ্রাচির দিয়ে বন্ধ করে রেখেছে। মনে পড়লো , আজ ছাত্রলীগের জন্মদিন।কাম্পাসের দিকে হাটা শুরু করলাম। যাদুঘরের দিকে দেখলাম ট্রাকের পর ট্রাকে এই দিকে আসছে। হয়তো এই কারনেই এই ব্যবস্থা। যাক , যে ছাত্রলীগ প্রতিদিন দেশের জন্য রক্ত দিয়ে যাচ্ছে, আর দেশের মানুষ তাদের জন্মদিনে এতটুকু কষ্ট করতে পারবে না? তাই ব্যাপারটা খুশি মনে মেনে নিলাম। সামনে যাকেই দেখছি সেই লীগ কর্মী, আর বেশির ভাগেরই মাথায় দেখলাম গাজিপুর ছাত্রলীগ লেখা সম্বলিত একটা কাপড় বাঁধা। কয়েকজনকে দেখে অবাক হলাম- এরা ছাত্র! কয়েকজনকে দেখে মনে হলো কোন সন্ত্রাসীও বোধহয় এদের সাথে কথা বলার আগে তিনবার ভেবে নেবে। যাক , এদের ভিডিও করবো বলে মোবাইলখানা বের করলাম। পরক্ষনে বোধোদয় হলো , ভিডিও হয়তো করতে পারবো কিন্তু বাসায় আনতে পারবো না। কোন ছিনতাইকারী মোবাইলটা নিলে হয়তো একটি পরিবারের একদিনের আহার হবে, কিন্তু এই ভাইজানেরা মোবাইল দিয়ে হয়তো আবার কোন মেয়েকে ধর্ষন করে তার ভিডিও স্বল্পমূল্যে বাজারজাত করবেন। আমার পাক-পবিত্র মোবাইলের এহেন নাপাক ব্যবহার! ভাবতেই মোবাইলটা আবার পকেটে রাখলাম। শাহবাগ থেকে ক্যাম্পাসে যাবার রাস্তাটা টু-ওয়ে। ভাইয়েরা একটা লেন পুরো দখল করে রেখেছেন। ফলে অন্য লেনটি দিয়েই একসাথে গাড়ি যাতায়াত করছে। বহু কষ্টে রাস্তার অর্ধেকটা পার হলাম, এবার বাকী অর্ধেক পার হবার পালা। কিন্তু ভাইদের মিছিল সেইখান দিয়েই যাচ্ছে। মিছিলটা খুবই চমকপ্রদ। প্রথমে চারটা বাইক,তার প্রায় পর পর ব্যানার সম্বলিত মিছিল , এবং মিছিলের সাথে সাথেই প্রায় লাগানো ৩-৪ টা কর্মিসম্বলিত ট্রাক। তারপর আবার চারটা বাইক, মিছিল,ট্রাক......। ট্রাকগুলোতে হাই ভলিয়মে মিউজিক বাজছে।পুরো মিছিলটি ধীরে ধীরে আগাচ্ছে। আমার দ্রুত রাস্তা পারা হওয়া দরকার। রাস্তা পার হবার তিনটি উপায়।
১.চরম ঝুকি নিয়ে ট্রাকগুলোর মাঝখান দিয়ে দৌড়ে পার হওয়া
২.ট্রাক আর বাইক গুলোর মাঝখানে যে সামান্য ফাক আছে সেখান দিয়ে পার হওয়া
৩. বাইক আর মিছিলের মাঝখান দিয়ে পার হওয়া
২বা ৩ নং পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে যদি ভাইজানদের সাথে ধাক্কা লাগে তবে আমার কঠিন পর্দাথ থেকে তরল এমনকি বাষ্পিয় পর্দাথে রূপান্তরিত হওয়া প্রায় নিশ্চিত । তাই আল্লাহর নাম নিয়ে দুই ট্রাকের মাঝখান দিয়ে দৌড়, এতপর হন্টন। হাটছি আর চিন্তা করছি।কিছুক্ষন পর বুঝতে পারলাম , ট্রাকগুলোতে যে মিউজিক হাই ভলিয়মে বাজানো হচ্ছে, সেগুলো আসলে ধুমধারাক্কা হিন্দি গান। যে ছাত্রলীগের শ্লোগান - জয় বাংলা, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে হিন্দি গান বাজিয়ে। যাক যদি বাংলাদেশে বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে দেশিয় সংস্কৃতি বাদ দিয়ে ৫৮ জন বলিউড তারকাকে পারফর্ম করানো হয় , তবে এটাতো খুব ছোট ব্যাপার। ভাবতেই বুক ভরে উঠলো , গর্বে নয় আতংকে । আমার প্রায় কাছাকাছি একটি বিশাল মিছিল চলে এসেছে। আতংকিতো হবার আরো একটি কারন মিছিলের শ্লোগান- জিন্দাবাদ,জিন্দাবাদ। আজ কি মার খাবার জন্য ছাত্রদল পাল্টা মিছিল বের করেছে! না একটু পর পুরো শ্লোগান শুনলাম- ছাত্রলীগ জিন্দাবাদ। জয় বাংলা কোথায় গেলো!!ছাত্রলীগের মত এমন একটি অসাম্প্রদায়ীক দলের মিছিলে ডানপন্থী বুলি শুনি যারপর নাই আশাহত হয়ে লাইব্রেরিতে ঢুকলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×