somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকদের অসাধারন তিনটি প্রশ্ন ও আমার অতি সাধারন জিজ্ঞাসা

০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগতে একমাত্র নাস্তিকেদের মস্তিক ও বুদ্ধি মাথার মধ্যে অবস্থিত। এরা বাদে বাকী তাবদ মানুষের মস্তিক কারো হাটুতে, কারো আরো নিচে, আবার কারো কারো মস্তিকই নাই। তাই প্রত্যেক নাস্তিকই অসাধারন, তাদের প্রত্যেক যুক্তি-প্রশ্ন-উত্তর সবই অসাধারন।
যাক এই অসাধারন নাস্তিকদের অসাধারন তিনটি প্রশ্ন অহরহ শুনি:
১. পৃথিবীতে ধর্মের প্রয়োজন নাই। আজ পর্যন্ত পৃথিবীতে ধর্মের নামে বহু যুদ্ধ, অন্যায়ভাবে হত্যা ইত্যাদি
হেন অপরাধ সংগঠিত হয়েছে। তাই পৃথিবীর সমস্যার মূলে আছে ধর্মে , নয় কি?
২.জগতের দশজন খারাপ, ঘৃনিত ব্যক্তির নাম উল্লেখ করুন। দেখুন এর মধ্যে কয়জন আস্তিক কয়জন নাস্তিক। পৃথিবীতে অপরাধে আস্তিকদের অবদান কতখানি আর নাস্তিকদের অবদান কতখানি?
৩. আফ্রিকায় যখন মুসলিমরা নিজেরা নিজেরা যুদ্ধ করে মরে, আফগানিস্তানে তালেবানদের হাতে যখন মুসলমানদের হত্যা হয়, তখন মুসলমানরা কোথায় থাকে? অন্যদিকে ইসরাঈল একটা মুসলিম হত্যা করলেও মুসলিমরা বিক্ষোভে ফেটে পরে। মুসলিমদের এই দ্বৈতচরিত্র কেন?
জ্ঞানের প্রশান্ত- আটলান্টিক নাস্তিক ভাইদের এমন যুক্তি শুনে আমার হাটুতে অতিসাধারন কিছু প্রশ্ন এসেছে।( আশা করি আমার মস্তিক কমপক্ষে হাটুতে আছে)
১. পৃথিবীর সর্বাধিক রক্তক্ষয়ী যুদ্ধের উপলক্ষ ছিল দেশ আর কারন ছিল উগ্র দেশ প্রেম। আপাত দৃষ্টিতে বোধহওয়া অনেক ধর্মীয় অজুহাতে লড়াইয়ের পেছনে মুল কারন ছিল উগ্র দেশ প্রেম। এখন এখানে দেশ বা দেশ প্রেমের কি দোষ? দেশ প্রেম নিষিদ্ধ করবো? আমরা কি বিশ্বায়নের ফাপা বেলুনে দেশের অস্তিত বিসর্জন দেয়ার কথা বলবো?
২.মানব সভ্যতার ইতিহাসে সেই শুরু থেকে এখন পর্যন্ত কতজন আস্তিক আর কতজন নাস্তিক? সংখ্যা বিচারে আস্তিকদের আপরাধের অনুপাত আর নাস্তিকদের অপরাধের অনুপাত কত?
বড় অপরাধ সেই করতে পারে যার বড় ক্ষমতা আছে। নাস্তিক মধ্যে এমন ক্ষমতা আজ পর্যন্ত কতজনের ছিল আর কতজনের আছে? গত শতাব্দিতে নাস্তিকেরা যে সামান্য সময়ের জন্য শাসনতন্ত্র পরিচালনা করেছে, সেই সময় তারা রক্তগঙ্গা বয়িয়ে দেয়, স্বৈরশাসনে মানুষকে অতিষ্ট করে তোলে। যদি হাজার হাজার বছর ধরে তারা শাসনযন্ত্র নিয়ন্ত্রন করতো , তবে তারা অত্যাচারে আস্তিকদের ছাড়িয়ে যেতো না তার নিশ্চয়তা কি?
পৃথিবীতে যতভালো কাজ হয়েছে তার মধ্যে আস্তিক আর নাস্তিকদের অনুপাত করা হোক। ফলাফল সহজেই অনুমেয়। পৃথিবীর সবচেয়ে ভালো দশজন লোকের নাম বলুন; কয়জন নাস্তিক? একজন নাস্তিক অপরাধ করে না শুধুমাত্র তার মানবতাবোধ থেকে। যদি তার মানবতাবোধ হারিয়ে যায় বা না থাকে তবে?
৩.পাকিস্তানিরা রাষ্ট্রের নামে হত্যাযজ্ঞ চালিয়েছে, হত্যাকান্ড চালিয়েছে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সরকারও। তাই বলে দুটা এক হয়ে গেলো? যদি এমন হতো পাকিস্থানীদের হাতে নিহতের সংখ্যা ১২ হাজার আর বাংলাদেশ সরকারের হাতে নিহতের সংখ্যা ১৫ হাজার , তবুও কি আমাদের ঘৃনা-ক্ষোভ অপরাধী পাকিস্তানিদের প্রতি অপেক্ষাকৃত কম থাকতো? ছাত্র সংগঠনগুলোর হাতেও কিশোরী ধর্ষিত হয়, খুন হন; বি এস এফের হাতেও হয়। দুইটি ঘটনায় আমাদের প্রতিক্রিয়া কি সমান?
বাংলাদেশী এই পরিচয়ের কারনে কারো মৃত্যু সমস্র বাংলাদেশীদের আন্দোলিত করে। অনেকটা সেভাবেই
মুসলমান পরিচয়ের কারনে কেউ মারা গেলে সব মুসলমানের প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক।
একটি ব্যষ্টিক উদাহরনে যাচ্ছি। আমার ছোট ভাইকে যদি আমার কাজিন চড় মারে আর আমার দুসম্পর্কের আত্মীয় চড় মারে- ঘটনা দুটি কি আমার কাছে এক? আর চড় যদি পাশের বাড়িতে ঝগড়া আছে এমন কেউ মারে?
পাকিস্তানের ব্যাপারটি এখানে শুধু উদাহরন হিসেবে দেয়া হয়েছে। আশা করি এতে করো আপত্তি থাকবে না।আক্রমনাত্মক ভাষার জন্য দু:খিত।
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×