somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধ বিবেক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
"ব্লগের এক একটা মালাউনের দশটা করে নিক। একটা নিজের নামে নয়টা নাস্তিকের নামে। নিজের নিকে সুশিলগিরি আর নাস্তিক নিকে গালিবাজি। সারাদিন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার কিন্তু নিজেদের ধর্ম নিয়ে কোন কথা নাই।" এক নাস্তিকের পোস্টে একটানে লিখে ফেলে ইয়ালামু। ঘরে এসি চললেও ঘামছে সে।
"হরে ভাই আর বলবেন না, ইসলামের পক্ষে কথা বললেই ছাগু। গতকাল আমারেও ছাগু টেগিং করছে মালাউনগুলা। আরে মিয়া নবীজির নামে পর্যন্ত উল্টা-পালটা কমেন্টস দেয় ুৃা, আৃৃাগুলা।" ইয়ালামুর কমেন্টের পরই সমর্থন জানাতে কমেন্টস দেন শহীদুল্লাহ ভাই। শহীদুল্লাহ ভাই রাসুলকে খুব ভালোবাসেন। রাসুলের বিরুদ্ধে কোন কথা সহ্য করতে পারেন না।যেই রাসুল তায়েফের মাঠে আপদমস্তক রক্তাক্ত হয়েও কোন বদদোয়া দেন নি, গালিগালাজ করতে কঠোরভাবে নিষেদ্ধ করেছেন; সেই রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শহিদুল্লাহ ভাইকে প্রতিদিন ব্লগে ১০বার মালাউনগুলোকে গালি দিতে হয়।
"সবগুলা চাড়ালরে প্যাকেট কইরা দাদাগো কাছে পাঠাইয়া দেয়া দরকার।" পাল্টা উত্তরে ইয়ালামু কথাগুলো লিখে রাইট ক্লিক করবে , হটাৎই বুপ আওয়াজে মনিটর বন্ধ হয়ে গেলো।
খেলতে খেলতে ইউপিএসটি বন্ধ করে দিয়েছে পাশের ফ্লাটের অমিত। কখন যে অমিত এই ঘরে ঢুকলো আর কখন যে ইউপিএস বন্ধ করে দিল, ব্লগের ব্যস্ততায় খেয়ালই করা হয় নি।
"মালুর বাচ্চা , বের হ ।" রাগ সামলাতে পারে না তায়েফ।
চার বছরের অমিতের মালুর বাচ্চা শব্দের অর্থ জানার কথা না, তবুও চোখে এক রাশ জল নিয়ে দৌড়ে বের হয় সে। কাজটা ঠিক হলো না- অনুশোচনা তিব্র হয় ইয়ালামুর; সাথে খানিকটা বিস্ময়। এর আগে তো এমনটা করে নি ইয়ালামু।
২.
"বাবা মালুর বাচ্চা কি?"
অবুঝ শিশুর কাছ থেকে অপ্রত্যাশিত প্রশ্নে আঁতকে উঠেন দিলিপ বাবু। নিজের জিবনে সহস্র বার শব্দটি শুনেছেন। তবুও কেন যেন আজও অভ্যস্থ হতে পারেন নি। এক ঝাক স্মৃতি ভীড় জমায় এক মুহুরতে।বাবা রাজাকারদের হাতে মারা গেলেন। ৭১ রের পর সবকিছু বদলে যেতে থাকে দ্রুত। তিনটি বাড়ির দুটি দখল হয় স্বাধীন বাংলাদেশে। সেই প্রতিপত্তির কথা আজ মনে শুধু ব্যাথাই দেয়। অনেক চেষ্টার পরও নিজেদের শেষ সম্বলটুকু আগলে রাখতে পারেন নি। শেষে বাড়িটি ডেভেলাপারদের একটি ফ্লাট পাবার শর্তে দিয়ে দেন। আজ নিজের বাড়িতেই তিনি মালু, আর তার অপরাধে নিষ্পাপ শিশুটি মালুর বাচ্চা।


আমার বিশ্বাস গল্পে আমি সত্যের অতি কথন করেছি। আশা করি ব্লগের নেতিবাচক দিকগুলো ব্লগেই সীমাবদ্ধ, কারো ব্যক্তি বা সমাজিক জীবনে এর কোন কুপ্রভাব নেই। তবুও জানি মানব মনের সন্চালন তিব্র ভাবে যৌগিক। প্রত্যেকটি ভালো- খারাপ অভিজ্ঞতা conscious, subconscious বা unconscious mind থেকে ব্যক্তির আচরনকে প্রভাবিত করে। আবার সামাজিক দৃষ্টিকোন থেকে আমাদের অনেক আচরন আমাদের সম্প্রদায় বা জাতির আচরনের প্রতিচ্ছবি হিসেবে গৃহিত হত। ব্যক্তিগতভাবে আমি যে কোন অশালীন শব্দ ব্যবহারের বিরুদ্ধে। বিশেষত ধর্মের পক্ষে যে কোন প্রতিবাদে ধর্মের সুন্দর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা অনেক বেশি কার্যকর বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।
গল্পের স্থান, কাল, চরিত্র শতভাগ কাল্পনিক। গল্পের নাম পরিবর্তনে ইচ্ছুক, যদি গল্পের উদ্দেশ্য ও বক্তব্যকে ধারন করতে পারে এমন কোন বিকল্প নাম পাই।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×