কোন এক সময় বৃষ্টির জন্য গ্রামের সবাই একত্রিত হয়ে প্রার্থনা করছিল। তাদের মধ্য থেকে কেবল একটি ছেলে ছাতা নিয়ে এসেছিল।
------- এটাই বিশ্বাস।
যখন আমরা একটি ছোট বাচ্চাকে উপরে ছুড়ে মজা করি তখন সেই বাচ্চাটি হেসে উঠে। কারণ সে জানে আমরা তাকে ধরে ফেলব।
--------এটাই আস্থা।
প্রতিদিন রাতে আমরা ঘুমাতে যাই। কতটুকু নিশ্চিত করে বলতে পারব সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকব। তবুও আমরা এলার্ম দিয়ে রাখি যথা সময়ে ঘুম থেকে ওঠার জন্য।
---------এটাই আশা।
আমরা আমাদের সামান্য জ্ঞান নিয়ে ভবিষ্যত পরিকল্পনা করি। সে পরিকল্পনা কতটুকু সফল হবে যদিও কোন ধারনাই নেই তবুও নিজেকে যাচাই করে সে লক্ষ্যে পা বাড়াই।
---------এটাই আত্মবিশ্বাস।
আমাদের সামনেই প্রতিদিন বিশ্বের কত মানুষ ভুগছে। আমরা জানি সেই ভোগান্তি আমাদের জীবনেও ঘটবে। তবুও আমরা বিয়ে করি।
---------এটাই অতিরিক্ত আত্মবিশ্বাস।
এটাকে সিরিয়াসভাবে নিবেন না। নতুন বছরের শুভেচ্ছা এখানে।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।