১ লা বৈশাখ আর ইলিশ! দুটোই বর্তমানে হটকেক!! ১৬০০০ টাকা পর্যন্ত দাম উঠেছে, ১০০০০ টাকা কেজি....... টিভি মিডিয়া,ফেসবুক, অনলাইন পেপার...... সব জায়গায়ই একই মাত!!! সাথে সমানে চলছে বাংগালীর চোদ্দগোস্ঠী উদ্ধার........ কেন ইলিশ ছাড়া ১ লা বৈশাখ হবে না? এত দাম দিয়ে কেন ইলিশ খেতে হবে??? চলছে.....
তো আজকে মাছ বাজারে গেলাম, অনেক দিন পর। অন্যান্য মাছ কিনছি, কিন্তু ভুলেও ইলিশের দিকে তাকাচ্ছিনা(!), কখন আবার বিক্রেতা ১০০০০ টাকা কেজি বলে বসেন , আর আমিও চক্ষু লজ্জার ভয়ে হ্যা বলে ফেলি! তবুও মন কি মানে , চোখ ইলিশের দিকেই যাচ্ছে...... অবশেষে যা হবার তাই হলো, মাছ বিক্রেতা "স্যার ইলিশ নিয়ে যান" বলে ডাক দিয়েই ফেললো, আর আমিও ........... দাম জিজ্ঞেস করার কোন চান্স না দিয়েই দু পিস ব্যাগে চালান করে দিলো। আমতা আমতা করে বললাম একটা দাও, বিক্রেতা নাছোড়বান্দা , না দুটোই নিতে হবে, ওজন একেকেটা প্রায় ১ কেজি, আমি ঘামছি, ২০০০০ টাকা দিয়ে দুই কেজি ইলিশ.........
আমি তো আর সরকারী আমলা নই, যে সকালে অফিসে গেলেই ৫০০০০ টাকার একটা খাম পেয়ে যাব, বিজনেস করি, তাও নিতান্তই চুনোপুটি টাইপের ........ সুতরাং আমার ঘাম বেড়েই চলছে ..........
তবুও সাহস করে বললাম, দাম কত দিতে হবে? স্যার , দাম একদম কম, আর আফনে রেগুলার কাস্টমার, বেশী চামুনা, দিয়ে দেন। আমি এখন কি বলবো আর কতই দিমু , মনে মনে ভাবছি, ৫০০০ টাকার বেশী দিমুনা, আবার লজ্জাও পাচ্ছি এত কম কি করে দেই ( ১০০০০ টাকা কেজি আর ১৬০০০ টাকা পিস মাথায় ঘুর ঘুর করছে) ।
তবুও শেষমেশ বললাম, দামটা অন্তত বলো, আমি দাম জানিনা ( পুরাই মিথ্যা কথা, ফেসবুক আর অনলাইনের কল্যানে আমি দাম ঠিকই জানি!!!)
মাছ বিক্রেতা একটা চওড়া হাসি দিয়ে বললো, "স্যার দুটো ২২০০ টাকা দাম হয়, তয় আফনে ২১০০ টাকা দিলেই চলবে"
আমি মুখ হা করে তার দিকে তাকিয়ে আছে, বেটা কি বলে ? একুশ হাজারের জায়গায় ২১০০ বলছে, নাকি আমি ভুল শুনছি?
যাক , ফাইনালি ২১০০ টাকা দিয়েই এক জোড়া ইলিশ নিয়ে এলাম।
ভাবছি, মাছ বিক্রেতা কত বোকা। ফেসবুক , অনলাইন কিচ্ছু বুঝেনা, নইলে ২১০০০ টাকার মাছ ২১০০ টাকায় দিয়ে দেয়!!!
নাকি আমরাই বোকার হদ্দ, যাচাই বাছাই না করেই শিয়ালের মতো হিক্কা হুয়া আওয়াজ তুলি , তিলকে তাল বানাতে সত্যি আমাদের কোন জুড়ি নেই।
হ্যা, আসলেই আমরা বাংগালী, মানুষ নই!!!
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।