somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোগীঃ ডাক্তার সাহেব, আমার কি অসুখ হয়েছে? ডাক্তারঃ বলতে পারছি না, কেননা আপনার অসুখ তো আমার পরীক্ষার সাজেশনে ছিল না”!!

১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবাক হবার কিছু নেই। আর পাঁচ সাত বছর পর আমাদের মনে হয় এসব বাক্য শুনতে হবে। আগেই বলে নেয়া ভাল, আমি কিন্তু ডাক্তার না। তবে একজন রোগী হিসেবে আমার আশংকা না প্রকাশ করে পারছি না।

সরকারের শুধুমাত্র জি.পি.এ গ্রেড দিয়ে ভর্তি যে কতটা ভয়াবহ রকম ভুল সিদ্ধান্ত তা মনে হয় সরকারের কোন আইডিয়াই নেই। যারা জি.পি.এ ৫ পেল তারাই শুধু মেধাবী আর যারা একটু কম পেল তারা কেউ ডাক্তার হবার যোগ্য না এমন যারা ভাবে তারা আর যাই হোক, তাদের বুদ্ধিমত্তার লেভেল নিয়ে সংশয় প্রকাশ করতে হয়।

একটা উদাহরন দেই। আমার এক কাজিন ১৯৮৬ সালের ইন্টারমিডিয়েটে সেকেন্ড ডিভিশন পেয়েছিল। অর্থ্যাৎ মোট ৬০০ এর কম নম্বর। কিন্তু উনি দমে যাননি। তার ডাক্তার হবার অনেক সপ্ন। উনি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেন এবং আল্লাহর রহমতে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পান। এর মূল কারন উনি সেকেন্ড ডিভিশন পেলেও পড়াশোনার বিষয় গুলো ভালোভাবে আয়ত্ত্ব করেছিলেন। এবং নটরডেম কলেজে পড়ার কারনে তার পূরো সিলেবাসই পড়তে হয়েছিল। তখন যদি শুধু প্রপাত নম্বরের ভিত্তিতে ভর্তি করা হত তাহলে কিন্তু তার সপ্ন সপ্নই থেকে যেত।
আজ তিনি সিলেটের একটি মেডিক্যাল কলেজের সার্জারী বিভাগের প্রধান। উনি শিকদার মেডিক্যাল কলেজে ছিলেন।শিকদার কর্তৃপক্ষ তাকে ছাড়তে চায়নি। একজন ভাল ডাক্তার হবার জন্য তার ইন্টারমিডিয়েটের রেজাল্ট বাধা হয়ে দাড়ায়নি!

এখন আরেকটা উদাহরন দেই। এটাও আমার কাজিনের ঘটনা। সেও নটরডেম এর ছাত্র। সে এইচ.এস.সি তে ৫ লেটার সহ স্টার মার্ক পেয়েছিল। সে এক নামি কোচিং সেন্টারে তিন মাস পড়ে পরীক্ষাও দিয়েছিল, কিন্তু সে পরীক্ষায় টিকতে পারেনি। কারন জিজ্ঞাসা করাতে সে বলেছিল আসলে এত খুঁটিনাটি প্রশ্ন আসে যে এখানে পরীক্ষায় টেকা খুব কঠিন।

উপরের উদাহরন দুটো দিলাম এই কারনে যে অনেকে বলছেন মেধাবীরাই তো সুযোগ পাচ্ছে। না, শুধু জি.পি.এ’র নম্বর কখনই মেধার মুল্যায়ন না। ভর্তি পরীক্ষাই শুধু একজন যোগ্য ব্যাক্তিকে বাছাই করতে পারে। কেননা, মেডিক্যালের পরীক্ষায় অনেক খূটিনাটি প্রশ্ন থাকে। সাজেশন নির্ভর পড়াশোনা করে সেটা মূল্যায়ন করা অসম্ভব।

আর ভর্তি কোচিং এর দোহাই দিয়ে ভর্তি পরীক্ষা বাতিল করাটা পুরাই ফালতু ব্যাপার। দরকার হলে সরকার আইন করে ভর্তি কোচিং বন্ধ করুক! আর শুধু জি.পি.এ’র ভিত্তিতে ভর্তি করলে যে সেখানে বিশাল বাণিজ্য হবে এতে কোনই সন্দেহ নাই।

তাই, সরকারকে অনুরোধ, আমাদের ভবিষ্যৎ চিকিৎসা ব্যাবস্থাকে তচনচ করবেন না। অনেক মেধাবী ছাত্র ছাত্রী আছে, তাদের জীবন নষ্ট করবেন না। আপনারা এমন গুরুত্ত্বপূর্ন সিদ্ধান্ত নেবার আগে ছাত্র-ছাত্রী ও ডাক্তারদের মতামত নিন। প্লিজ, দেশের এমন সর্বনাশ করবেন না!
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৫৬
১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×