somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগায়তে ব্লগাইতে অভ্যাস খ্রাপ হয়ে গেসে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা সত্য
ব্লগাইতে ব্লগাইতে অভ্যেস খারাপ হয়েগেসে।
কিছু একটা পড়লেই তার লেখকরে দুটা কথা বলতে মনে চায় আর কী !
তার ধারাবাহিকতায় এই লিখা :|

জাফর ইকবাল এর ইরাকাস পড়লাম, ইরাকাস এর ভুমিকা পড়ে গ্রীক ইরাকাসের কাহিনী পড়তে ইচ্ছে করতেসে, ব্লগে কেউ কী লিখবে ?

অনেক দিন পড়ে একটা সায়েন্সফিকশন অনেক ভালো লাগলো। আন্তমহাকাশীয় যুদ্ধ, কৃত্রিমবুদ্ধিমত্তা ইত্যাদির পড়ে পড়ে কিছুটা ক্লান্তই হয়ে পড়েছিলাম। বইটা খুব ভালো লেগেছে, তবে শেষটা শুরুর মতন হয়নি, মনে হয়েছে বেশ তারাহুরো করেই লিখাটা শেষ করেছেন। আর একটা কথা হোলো কোন মেয়ের জরায়ুই বোধয় এরকম শংকর ভ্রুন ধারন করার জন্য প্রস্তুত না, কৃত্রিম গর্ভাশয় দেখালে ভালো হোতো।

আরেকটা বই পড়লাম মেয়েটির নাম নারিনা :), সেনাবাহিনীকে সূক্ষ বাশ দেয়ার চেষ্টা করেছেন কিন্তু কথা হোলো যাদের বাশ দিলেন তারা এই লিখা পড়বে না আর যদিও পড়ে এত সূক্ষ বাশ বোঝার মতন সূক্ষ মষ্তিস্ক বোধয় নাই।
যাই হোক এই বই যে আমার খুব ভালো লাগসে তা না, তবে এই বইয়ের একটা ব্যাপার আমার খুব মন ছুয়েগেসে সেটা হোলো মামার গল্প বলার ব্যাপার টা, আমি ছোটবেলায় আমার বড় মামার কাছে গল্প শুনতাম, আমার বড় মামা অবশ্য গল্প বানাতো না , সে ঘুরে ফিরে একটা গল্পই বলতো এক অলস ছেলের গল্প, যে পিঠা গাছে বসে পিঠা খায়.....। মনে নাই পুরোটা। বানায় বানায় গল্প বলতো মামনি, কত গল্প যে বলতো এখন আর মনে নাই , তবে একটা গল্প একটু একটু মনে আসে আমাদের সব ভাই বোনেরই খুব প্রিয় ছিল গল্পটা এরকম যে বাংলাদেশের এক ব্যাং এর সখ হইছে আমেরিকা যাবে, সে অনেকদিন পাসপোর্ট - ভিসার জন্য ঘোরাঘুরি করলো কিন্তু ব্যাঙরে কেউ ভিসা দেয় না তখন ব্যাঙ ঠিক করলো যেসব ব্যাঙ রপ্তানী করা হয় সে ঐসব ব্যাঙের ঝাকায় লুকায় থাকবে (ব্যাঙ আদৌ রপ্তানী করা হয় কি না, আর হইলেও ঝাকায় কইরা করে কিনা সেই প্রশ্ন আমার মাথায় আসে নাই), ঝাকায় করে ব্যাঙ আমেরিকা গেলো কিন্তু আমেরিকায় গিয়া ঠান্ডায় সর্দি লেগে গেলো সেই ব্যাঙ গেলো ডাক্তারের কাছে, মহিলা ব্যাঙ ডাক্তার সে তো ব্যাঙরে দেইখা অবাক হয়ে বললো ও মা তুমি ন্যাংটা কেন ? (আমেরিকার ব্যাঙরা নাকি জামা-কাপড় পরে :|......, আর মনে নাই, তবে এই গল্পের সবচেয়ে আকর্ষনীয় অংশ ছিলো একটা পর্যায়ে বাংলা সিনেমার মতন ঐ ব্যাঙ ডাক্তার একটা গান গায়--"ও ব্যাঙ তোমার স্বর্দি হলে নাক মোছ কোন রুমালে, কে দেয় তোমায় বিছান পেতে সন্ধে বেলা ঘুমালে" এই গানটা মামনি গেয়ে শোনাইত।
ব্যাঙ নিয়ে আরেকটা গল্প বলতো সেটা হোলো কোন এক স্কুল/কলেজে প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যাল করার জন্য এক ছেলে গ্রাম থেকে ব্যাঙ নিয়ে আসছে, কিন্তু ব্যাঙ পলাইছে পলাইলে কী হবে সে তো শহরে আর ব্যাঙ খুঁজে পায় না এদিকে রাস্তাও চিনে না তার এডভ্যান্চার নিয়ে একটা গল্প সেটাও মনে নাই। ঐদিন মামনিরে ফোনে জিজ্ঞেস করলাম সেও নাকি ভুলে গেসে। আফসোস :|

আরেকটা বই পড়লাম হুমায়ুন আহমেদের মিসির আলী আপনি কোথায়
বই এর নাম করন স্বার্থক। মিসির আলীর সেই তীক্ষ্ণতা খুজে পেলাম না, এই রকম গাজাখুরি গল্প মিসির আলীর নামে না চালালেও চলতো। মিসির আলীর আরো কিছু অমিমাংসিত রহস্য আছে যেমন নিষাদ সেই বইটা কিন্তু আমার খারাপ লাগেনাই, আবার পড়লাম বইটা আবারো ভালোই লাগলো মানে আমার বয়স টা ফ্যাক্টর না বরং হুমায়ুন আহমেদ ই বুড়া হয়ে গেসে, বা তার এত সময় নাই চিন্তা করার সো সে মিসির আলী লিখা ছেড়ে দিলেই পারে, মিসির আলীরে পচাইয়া কী লাভ।

হুমায়ূনের আরেকটা বই পড়লাম বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। আমার ভালো লাগে নাই কিন্তু আমার ফার্স্ট ইয়ারে পড়া কাজিনের খুব ভালো লাগসে, একসময় আমিও হু আ এর সব বই মুগ্ধ হয়ে পড়তাম, এখন অনেক বই ই বিরক্তিকর লাগে সেটা যেমন সত্য এক সময় মুগ্ধ হতাম সেটাও সত্য। হুমায়ূন আহমেদ আপনি বাদল দিনের দ্বিতীয় কদম ফুল টাইপ বই লিখুন, হিমুকে নিয়েও লিখুন, কিন্তু আপনার জগৎ বোধয় ছোট হয়েগেছে, নুহাশ পল্লী আর সেখানে আপনাকে ঘিরে রাখা মানুষদের নিয়েই বোধয় আপনার জগৎ কিন্তু মিসির আলী লিখতে হলে বোধয় জগতের পরিধী বাড়ানো দরকার, তাই মিসির আলীকে পচানো বন্ধ করুন।
৪৬টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×