somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমাদের ক্রিকেটারদের গালি দেবার আগে একটু ভেবে দেখবেন কি?

১৭ ই জুন, ২০১৪ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"Love is blind , they must have had Bangladesh cricket fans in mind when they said it." এটি অনেকদিন আগে ESPNCRICINFO তে অভিষেক পুরোহিতের লেখা একটি কলামের অংশবিশেষ।

হতাশবোধ করাটা খুব স্বাভাবিক।প্রচন্ড আশাবাদী মানুষও কিছুক্ষন আগে ঘটে যাওয়া ঘটনায় হতাশাবোধ করবে।আমি শেষ কবে হতাশ হয়েছিলাম আমি ভুলে গেছি,সেই আমিই হতাশ!!নতুনভাবে এই ব্যাপারটা অনুভব করতে পেরে কিঞ্চিৎ ভালো ও লাগছে-আমার ও হতাশ হওয়ার ক্ষমতা আছে!তবে হতাশ হয়ে গালির বন্যায় যারা কিছুক্ষনের মধ্যে বাংলাদেশের প্রতিটা খেলোয়াড়কে ভাসিয়ে ফেলবেন তাদের জন্য এই অধমের পক্ষ থেকে নিচের কথা গুলো থাকলো-

এসি কিংবা ফ্যানের নিচে আয়েশ করে বসে কি-বোর্ডের বোতাম চেপে গালি দেওয়াটা খুব সহজ।কাল সকালে ঘুম থেকে উঠে আপনি নিজের মতো করে জীবন শুরু করবেন,ভারসিটি-অফিস যাবেন,কেউ কেউ দুপুরে প্রিয় মানুষটার সাথে লাঞ্চ করবেন,সন্ধায় ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিবেন,রাতে পরিবারের সাথে সময় কাটিয়ে আরাম করে ঘুমাতে জাবেন।কিন্তু ওই ১৪ টা ছেলে সেটা পারবেনা।আজকের পরাজয় তাদের কে যে মানসিক বিপর্যয়ের মধ্যে ফেলেছে সেটা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগবে আমি জানি না,তবে অন্তত আগামি কয়েকটি রাত তাদের ঘুম হবে না এটা নিশ্চিত।নিজেদের আত্মহত্যার দৃশ্য গুলোই চোখের সামনে ভাসবে।ঘরে কিংবা মাঠে বসে খেলা "দেখে" আমাদের যদি এতো কষ্ট লাগতে পারে , তাহলে মাঠের মধ্যে সারাদিন খেলার পর এই পরাজয়ের ভার বহন করতে তাদের ক্যামন কষ্ট লাগবে সেটা ভেবে দেখার অনুরোধ থাকল।

একজন খেলোয়াড়ের "খেলোয়াড়" হয়ে ওঠার গল্পটা অনেক জটিল।আমরা শুধু সামনে থেকে তাদের সম্মান-খ্যাতি-জশ-অর্থ টাই দেখি। কিন্তু এর জন্য তারা যে স্যাক্রিফাইস গুলো করে সেটা আমরা জানিও না জানতে চাইও না।প্রচন্ড কষ্ট করে একটা ছেলে যখন নিজেকে খেলোয়াড় হিসেবে তৈরি করে তখন সে নিশ্চয়ই হারার জন্য মাঠে নামে না?সমর্থক হিসেবে যদি আজকে আমরা কষ্ট পেয়ে থাকি,আমাদের মনে আগুন জ্বলতে থাকে তাহলে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমের কথাটা চিন্তা করার অনুরোধ থাকল।

পরাজিতকে কেউ পছন্দ করে না।মানুষ চায় জয়ীদের পক্ষে থাকতে।পরাজিতরা সবসময় উপেক্ষিত,সবসময় নিগৃহীত।তাদের জন্য ভালোবাসা থাকে না।ক্লাসের দুর্বল বাচ্চাটাকে সবাই বাঁকা চোখেই দেখে।কিন্তু সব কিছুর পর আমরা বাংলাদেশি।ক্রিকেট আমাদের কাছে শুধুমাত্র খেলা না,জয়-পরাজয়ের থেকেও বেশি কিছু জড়িত থাকে এই খেলাটার সাথে।আমরা নাহয় আমাদের দুর্বল বাচ্চা টাকে গালি না দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর ই করে দিলাম।শত হোক আমরা বাংলাদেশি,আমরা সবার থেকে আলাদা।

অভিষেক পুরোহিতের লেখার কিঞ্চিৎ অংশ তুলে দিলাম।পড়ে দেখতে পারেন।খারাপ মনটা কিছুটা হলেও ভালো হবে।
"...it is a long word-Bangladesh. You need to say it with intensity and fervor to get it all out in one,powerful shout.the crowd is never lacking in both .CHEERS is actually an understatement,these are full blooded,deep throated ROARS.you have to have unshakable faith in something down to your deepest core to be able to let out this roar.cricketers are widely adored in India and Pakistan too.but this feels different.These roars are like blank cheques with lifetime validity.signed by the fans for the players.maybe it s a Bengali things!!"
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×