ফোন করোনা বহুদিন;
এক প্রহর, দুই প্রহর, তিন প্রহর.......
বসবো কোথায়?-
বারান্দায় যাই না,
হাঁটতে বেরোই না- কোথাও না।
ঘরে প্রশান্তি মেলে না।
বাহিরি হবো?- তাও হয় না।
শুধু অপেক্ষা-
কখন বাজবে আগমনী বার্তা।
রাতে জেগে জেগে
জেগে থাকার স্বাদই নষ্ট হয়ে গেছে;
দিনের আলোর স্বতঃস্ফুর্ত স্পষ্টতা-
আমার কাছে দিনে দিনে আরও বেশি দুর্দিনসম হয়ে উঠেছে।
দেখোনা কখনও আয়নায় আমার প্রতিচ্ছবি
তোমার উচ্ছাসমুখর প্রহরে?
বহুকালের এ অপেক্ষা
তোমার কাংখিত তৃষ্ণায় অসহিষ্ণু হতে চলেছে।
তবু তুমি ফোন করো না।
জাগ্রত হবে কবে?
কিংবা কখন বলবে?-
হ্যালো, কতদিন কথা বলি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



