সকাল থেকে সন্ধ্যা অবধি ছুটে বেড়িয়েছে কে যেন?
আমায় হঠাৎ জিজ্ঞাসু দৃষ্টিতে ভাবিয়ে তুলেছিলো;
ভাবতে দ্বিধা হয়, যৎসামান্য ধূলিকণায় পথের অর্বাচীন চিহ্ন
পায়ে পায়ে ফেরে বহু কথা তার;
আমার একটা ঘর ছিলো, ঘরের উপরে রুপোলি ছাদ-
ছোট্ট চিলেকোঠায় ছিলো একমুঠো রোদ্দুর আর অগোছালো ধূলিকণা।
স্মৃতিচিহ্নের ধূলিকণার কোন এক স্পষ্ট প্রচ্ছদে তার আভাষ,
তার বনতলের শুকনো পাতা আমার চিলেকোঠায় ফিরে এলো
আমার একচিলতে আকাশে মেঘের আনাগোনা
তাকে বলবো কোথা থেকে বৃষ্টি এলো? গেল কোন বনে?
ভিজালো কেন আমায় অকারন?
বড় বাড়াবাড়ি হয়ে যায় ক্ষণে ক্ষণে
মূহূর্তের দুর্লভ নিঃসরণ আমাকে ভাঙে- একেবারে মিশিয়ে ফেলে যৎসামান্য ধূলিকনায়।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



