কত শীত কত বসম্ত চলে যায়
শুধু কথাই রয়ে যায়,
চরম একেলা একাকী ক্ষণে ছোট ছোট কথার চারা-
বৃহৎ বৃক্ষে পরিণত হয়।
সবুজে আবৃত হয়ে বসন্তের আভাষ দেয়,
শুকনো পাতার শব্দে শীতের কাঁপন ধরায়,
কত শীত কত বসম্ত চলে যায়, শুধু কথাই রয়ে যায়।
পরম প্রাপ্তির শেষে না পাওয়ার বেদনায় বিদ্ধ সময়ে-
সেই বৃক্ষে রক্তিম ফুলের আবির্ভাবে কিছুটা সান্তনার উদ্ভব হয়।
কত শীত কত বসম্ত চলে যায়, শুধু কথাই রয়ে যায়।
নির্জন গভীর রাতে আধারে দুজনের ফিসফিসিয়ে কানাকানিতে সৃষ্ট সুখের স্পর্শ-
কখনওবা উদ্বেলিত করতে চায়।
কত শীত কত বসম্ত চলে যায়, শুধু কথাই রয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



