আগামী সোমবার থেকে দেশের ভেতরে সব গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ জন্য মিসর থেকে ভাড়া করা দুটি টারবোপ্রপ উড়োজাহাজ (ড্যাশ-৮ কিউ ৪০০) গতকাল শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছে। আগামী সোমবার থেকে চালু হতে যাওয়া অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইট সূচি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে সাপ্তাহে ছয়টি ফ্লাইট, যশোরে পাঁচটি, রাজশাহী ও সৈয়দপুরে তিনটি এবং বরিশালে দুটি ফ্লাইট চালাবে বিমান। এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে আন্তর্জাতিক গন্তব্যের সংযোগ ফ্লাইট যথারীতি চালু থাকবে। ফ্লাইট চালুর পদক্ষেপ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি থেকে অভ্যন্তরীণ গন্তব্যের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিমান যে ভাড়া ঘোষণা করেছে, তা দেশে ফ্লাইট পরিচালনাকারী সবগুলো বেসরকারি এয়ারলাইনসের তুলনায় কম। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম চার হাজার টাকা, ঢাকা-কক্সবাজার সাড়ে পাঁচ হাজার, ঢাকা-সিলেট ৩ হাজার ২০০, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-যশোরে সাড়ে তিন হাজার, ঢাকা-বরিশাল তিন হাজার, চট্টগ্রাম-কক্সবাজার ২ হাজার ২০০ টাকা। সব ভাড়াই এক পথের যাত্রার। উড়োজাহাজের সংকট ও ক্রমাগত লোকসানের কারণে ২০০৭ সালে চারটি গন্তব্য—যশোর, বরিশাল, রাজশাহী ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় বিমান। পরবর্তী সময়ে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ফ্লাইটও বন্ধ হয়ে যায়। এরপর কেবল ঢাকা থেকে আন্তর্জাতিক গন্তব্যের সংযোগ ফ্লাইট হিসেবে চট্টগ্রাম ও সিলেটে ফ্লাইট পরিচালনা করছিল বিমান। সরকারের এ পদক্ষেপের ফলে একদিকে যেমন জরুরী মোকাবেলায় জনগণ উপকৃত হবে তেমনি সড়ক পথে চাপ অনেকটা হ্রাস পাবে।
দেশের অভ্যন্তরে সব গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।