নিজস্ব চাহিদা মিটিয়ে সরকারী উদ্যোগে প্রথমবারের মতো চাল রপ্তানি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সরকারী উদ্যোগে প্রথমবারের মতো রফতানির সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে শ্রীলংকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) একটি জাহাজ। ভারতেও চাল রফতানির চিন্তা-ভাবনা চলছে। ইতোমধ্যে ভারত থেকে ৩০ হাজার টন চাল রফতানির একটি প্রস্তাব এসেছে। এ প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা চলছে। দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ থাকার প্রেক্ষাপটে সরকার চাল রফতানি বাড়ানোর চিন্তা ভাবনা চলছে। সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে বিএসসির জাহাজ এমভি বাংলার কাকলি শ্রীলংকার কলম্বোর উদ্দেশে যাত্রা করেছে। খাদ্য বিভাগীয় স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারী উদ্যোগে এটাই বিদেশে চাল রফতানির প্রথম ঘটনা। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার কারণে রফতানির পথে পা দিয়েছে। শ্রীলংকা আপাতত ২৫ হাজার মেট্রিক টন মোটা সিদ্ধ চাল আমদানি করবে। সাড়ে ১২ হাজার টনের চালানটি এটির অংশ। আগামী মাসের প্রথম সপ্তাহে আরও সাড়ে ১২ হাজার টন চাল শ্রীলংকায় যাবে। পুরো ৫০ হাজার টন চাল রফতানি হলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রায় পাবে ১৮০ কোটি টাকা। বর্তমানে দেশে খাদ্য মজুদের পরিমাণ ১২ লাখ টন। উদ্ধৃত্ত রয়েছে এক লাখ টনেরও বেশি। এ অবস্থায় সরকার শ্রীলংকার পর ভারতে চাল রফতানির একটি প্রস্তাব পাওয়ার পর তা নিয়ে চিন্তা ভাবনা করছে। দেশে খাদ্যের চাহিদা অনুযায়ী মজুদ পরিমাণ ঠিক রেখে উদ্ধৃত্ত থেকে রফতানির চিন্তা ভাবনা জোরালোভাবে চলছে যা আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।