পড়াশুনার পাশাপাশি যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নয়নে দেশের প্রত্যেক উপজেলায় কমপক্ষে একটি করে খেলার মাঠ তৈরীর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দক্ষ খেলোয়াড় তৈরি এবং যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নয়নে সারা দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করতে প্রাথমিক সুবিধাসম্বলিত অবকাঠামো নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে ‘উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। বর্তমান সরকারের সহযোগিতায় দেশের প্রত্যেক উপজেলায় কমপক্ষে একটি করে খেলার মাঠ উন্নয়নের জন্য ১২৩ কোটি ১৮ লাখ টাকার এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। পুরোপরি সরকারি অর্থায়নের এ প্রকল্পটি জুলাই ২০১৪ থেকে জুন ২০১৬ মেয়াদে যুব ও ক্রীডা মন্ত্রণালয়ের আওতায় জাতীয় ক্রীড়া পরিষদ বাস্তবায়ন করবে। এসব মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য স্কুল-কলেজের মাঠ ব্যবহার করা হবে না। কারণ স্কুল-কলেজের মাঠ ব্যবহার করলে শিক্ষার্থীদের ক্লাসের সমস্যা হবে। তাই সরকার উপজেলার উপযুক্ত কোনো জায়গায় এ স্টেডিয়াম তৈরি করবে। এই ধরনের উদ্যোগ সত্যিই ভবিষ্যৎ প্রজন্মকে ভাল লক্ষ্য অর্জনে সক্ষম হবে, পাশাপাশি প্রশংসা কুড়াবে এ সরকার প্রজন্মের পর প্রজন্মের কাছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন