টাকা পাঠানো আর হলো না, বাবা-মায়ের দুচোখে অশ্রু। এ দৃশ্য আর কত দেখতে হবে!
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাসের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমার অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তোফাজ্জুল। তোফাজ্জুলের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা গ্রামের কান্দাপাড়ায়। গাজীপুরের কোনাবাড়িতে বড় বোন আমেনা বেগমের সঙ্গে থাকত সে। তার মৃত্যুতে হতদরিদ্র পরিবারটি যেন অকূল সাগরে ভাসতে শুরু করেছে। দুই ভাই, দুই বোনের মধ্যে তোফাজ্জুল ছিল দ্বিতীয়। বাবা ষাটোর্ধ্ব ওয়াহেদ আলী এমনিতেই অসুস্থ। কোনো কাজ করতে পারেন না। নিজের কোনো জমিজমা নেই। ছোট ভাই জুবায়ের হোসেন তৃতীয় শ্রেণি এবং ছোট বোন সকিনা বেগম প্রথম শ্রেণিতে পড়ে। ছেলের শোকে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন মা মরিয়ম বিবি।বাসচালকের সহকারী হিসেবে কাজ করে বাড়িতে দুই থেকে তিন হাজার টাকা পাঠাত তোফাজ্জুল। তার মৃত্যুতে সংসারের চাকা যেন থেমে গেছে। আমাদের দেশের রাজনৈতিক দলের এহেন আচরণে দেশের মানুষ আজ দিশেহারা। আমরা এসব ধ্বংসাত্মক কার্যকলাপের হাট থেকে মুক্তি চাই, দেশের মানুষ মুক্তি চায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন