ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আসা আন্তর্জাতিক কল পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য গত ২৪ মার্চ একটি মনিটরিং ব্যবস্থা চালু করে বিটিআরসি। এর মাধ্যমে বাংলাদেশে আসা আন্তর্জাতিক কল পর্যবেক্ষণ করবে বিটিআরসির। আন্তর্জাতিক কল গ্রহণের লাইসেন্সের মধ্যে শর্ত রয়েছে, কল অপারেটিংয়ের জন্য যে কোনো সময় বিটিআরসি যে কোনো নির্দেশনামূলক বিষয় নির্ধারণ করতে পারবে। মনিটরিং ব্যবস্থা চালুর বিষয়টিও এরই একটি অংশ। যার ফলে বাংলাদেশে আসা আন্তর্জাতিক কল মনিটরিং করবে বিটিআরসি। দেশে আন্তর্জাতিক কলের পরিমাণ দিনে গড়ে ১২ কোটি মিনিট ছাড়িয়েছে। প্রতিদিন আসা আন্তর্জাতিক ইনকামিং কলের এ গড় কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১১ সালে দেশে আসা আন্তর্জাতিক কলের দৈনিক সংখ্যা ছিল গড়ে ৪ কোটি ৬১ লাখ মিনিট। ২০১২ সালে যা সাড়ে ৩ কোটি, ২০১৩ সালে ৪ কোটি ৬৫ লাখ ও ২০১৪ সালে ৭ কোটি মিনিট ছিল। চলতি বছর তা বেড়ে ১২ কোটি মিনিট ছাড়িয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পরীক্ষামূলক ছয় মাসের জন্য আন্তর্জাতিক কল টার্মিনেশন চার্জ কমায় সরকার। মাসটির শুরুতে দৈনিক গড়ে আন্তর্জাতিক কল ছিল সাড়ে ৫ কোটি। ঐ মাসের মাঝামাঝি তা বাড়তে শুরু করে। সে সময় আন্তর্জাতিক অন্তর্গামী কলের পরিমাণ ছিল গড়ে ৮ কোটি মিনিট। এরই ধারাবাহিকতায় বর্তমানে প্রতিদিন ১২ কোটির বেশি কল আসছে। অবৈধ কল আদান-প্রদান বন্ধে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক কল টার্মিনেশন চার্জ কমানোর প্রভাবে গত কয়েক মাসে কলের পরিমাণ বেড়েছে। বিটিআরসি এমন পদক্ষেপে বৈধ পথে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ বাড়ার পাশাপাশি অবৈধ কল আদান-প্রদান বন্ধে সফল হবে বাংলাদেশ।
অবৈধ কল আদান-প্রদান বন্ধে আন্তর্জাতিক কল পর্যবেক্ষণে যাচ্ছে বিটিআরসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।