ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের উন্নয়নের গতিতে বিশ্ববাসি হতবাক হচ্ছে। আবার কেউবা উন্নয়নের গতির গোপন রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। নতুন করে যোগ হল জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী সদস্য। বাংলাদেশ তিন বছরের জন্য জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য সংস্থা’র (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি উন্নয়নে বিশ্বের আস্থা সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ গত সাত বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে এটি তারই স্বীকৃতি। কৃষি উন্নয়নমুখী ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমি হ্রাস সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ চাল রপ্তানি শুরু করেছে। অন্যান্য কৃষিপণ্য রপ্তানি প্রতি বছরই বাড়ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪ কোটি টনে পৌঁছেছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গ্রামীণ দারিদ্র্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। মৎস্য, পোলট্রি ও দুগ্ধ উৎপাদন বেড়েছে কয়েকগুণ। স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে কৃষি ও খাদ্যে অগ্রগতির ইতিবাচক প্রভাব পড়েছে। আর্থসামাজিক অন্যান্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের এই আস্থা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি খাতে আরও বেশি উন্নতি করার প্রেরণা পাবে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন