হজ যাত্রীদের জন্য বাড়তি সুবিধা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হজ যাত্রীদের জন্য বাড়তি সুবিধা হিসাবে চালু হল কল সেন্টার। এই একটি নম্বরে ০৯৬০২৬৬৬৭০৭ ফোন করলেই মিলবে সর্বশেষ সব তথ্য। বহুল প্রতীক্ষিত হজ কল সেন্টার চালু হওয়ায় দূর্ভোগ কমবে। রাজধানীর আশকোনা হজ অফিসে দিবারাত্রি এই তথ্য প্রযুক্তি চালু থাকবে। এতে একদিকে যেমন হাজীদের সার্বিক সুবিধাদি বাড়বে, তেমনি হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই মোয়াল্লেম ফি জমা দিতে বাধ্য করা হবে। তুচ্ছ অজুহাতে বার বার সময় বাড়ানোর দাবিতে আন্দোলন করার সুযোগ থাকবে না। বিজনেস অটোমেশন নামক একটি বেসরকারী প্রতিষ্ঠান নিয়মিত এই কল সেন্টারের মাধ্যমে সেবা নিশ্চিত করবে। হজ যাত্রীরা হজ প্যাকেজসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্পর্কে সঠিক সময়ে অবগত না হতে পারার সুযোগ নিয়ে থাকে মাঠ পর্যায়ের দালালরা। এ কল সেন্টারের মাধ্যমে এখন সব ধরনের তথ্যাদি জেনে যাবে দেশ-বিদেশে যে কোন স্থান থেকে। ইসলামিক ফাউন্ডেশন ও হাবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন করার ব্যবস্থা নেয়া হয়েছে। এ কাজটি সহজ ও স্বাচ্ছন্দ্যে করার জন্যই কল সেন্টার চালু করা হয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় তাদের তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের এনআইডির তথ্য ব্যবহার করা হবে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে...
...বাকিটুকু পড়ুন