
প্রতি বছর লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটেনের বিভিন্ন সেক্টরের প্রভাবশালীদের নিয়ে ১ হাজার জনের একটি তালিকা প্রকাশ করে। লন্ডনে প্রভাবশালীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশদ্ভুত ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দীক সহ আরও চার বাংলাদেশী। এরা হচ্ছেন, বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, প্রখ্যাত বাংলাদেশি-ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান এবং মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান। প্রভাবশালী রাজনীতিবিদদের ক্যাটাগরিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মতো ব্যক্তিদের পাশে স্থান পেয়েছেন বঙ্গবন্ধু নাতনী। জনপ্রিয় পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ডের প্রকাশ করা লন্ডনে প্রভাবশালীদের তালিকায় তার নাম এসেছে। পত্রিকাটি মোট ৩২টি ক্যাটাগরিতে লন্ডনের মোট এক হাজার প্রভাবশালী ব্যক্তিত্বকে নির্বাচিত করে। এ তালিকায় রাজনীতিভিত্তিক ওয়েস্টমিনিস্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দীক এবং বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী। আর নৃত্য ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন আকরাম খান। এছাড়াও ফেইথ লিডার ক্যাটাগরিতে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুণ খানের নাম এসেছে। সিরীয় উদ্বাস্তুদের ব্রিটিশ সরকারের সহায়তা দেওয়ার ব্যপারে টিউলিপের সরব উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে পত্রিকাটি। এছাড়াও গর্ভবতী থাকা অবস্থায় হাউজ অব কমন্সের বিতর্ক চলাকালে টিউলিপ খাবার গ্রহণ করতে গিয়ে হাউজ অব কমন্সের নিয়ম ভাঙ্গলে ডেপুটি স্পিকার টিউলিপকে বলেছিলেন, ‘টিউলিপ প্রেগন্যান্সি কার্ড ব্যবহার করে হাউজ অব কমন্সের নিয়ম ভেঙ্গেছেন। পরে টিউলিপ সিদ্দীক পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ‘একজন নারী হিসেবে ডেপুটি স্পিকারের জানা উচিত ছিল কখন একজন গর্ভবতী মায়ের খাবার গ্রহণের প্রয়োজন হয়। ওই সময় তিনি প্রয়োজনে গর্ভবতীদের জন্য হাউজ অব কমন্সের নিয়ম শিথিল করারও প্রস্তাব দেন।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




