somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বেই নিশ্চিত হবে এসডিজির বাস্তবায়ন

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের উন্নয়ন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের জন্য প্রয়োজন দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব। বর্তমানে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশই আর্থসামাজিকভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শীতায় দ্বিপক্ষীয় সমস্যার সমাধান না হওয়া ও সন্ত্রাসবাদের বিস্তারের কারণে সম্মিলিত উদ্যোগগুলো ভেস্তে যাচ্ছে। ফলে সার্ক এখন আর কোন ফলপ্রসূ উদ্যোগের নাম নয়। একই কারণে অন্য আঞ্চলিক উদ্যোগগুলোও লক্ষ্য অর্জন করতে পারছে না। যদিও এসডিজি অর্জনের প্রয়োজনীয় সামর্থ্য, জনবল ও সম্পদ এ অঞ্চলের রয়েছে। দারিদ্র্য দূর, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষাসহ ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি লক্ষ্য রয়েছে এসডিজিতে। এসব লক্ষ্য অর্জনের মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এসডিজির লক্ষ্যগুলো অত্যন্ত উচ্চাভিলাষী হলেও বর্তমান গণতান্ত্রিক সরকারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ তা অর্জনে কাজ করে চলেছে। কিন্তু আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগও জরুরি। এ জন্য শান্তিপূর্ণভাবে সহযোগিতা ও প্রতিযোগিতা দুটোই বাড়াতে হবে। গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতির জন্য সংশ্লিষ্ট দেশগুলোর নীতিতে সংস্কার ও নেতৃত্বের মনোভাবেরও পরিবর্তন দরকার। এ কারণেই বর্তমান গণতান্ত্রিক সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ‘উচ্চমধ্যম আয়ের দেশ’ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) অর্জনের জন্য প্রবৃদ্ধির হার ও উন্নয়নের গতি বাড়ানোর পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছে। অদক্ষ মানবসম্পদ নিয়ে সুশাসন প্রতিষ্ঠা কিংবা উন্নয়নের গতি ত্বরান্বিত করা যায় না, এ জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। মানবসম্পদ উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, ইংরেজিতে পারদর্শিতা, যোগাযোগে দক্ষতা এবং তথ্যপ্রযুক্তির জ্ঞানকে সম্পৃক্ত করে দেশে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। শুধু দেশ নয়, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উন্নয়নে চিন্তা করতে হবে। তাহলেই অর্থনেতিক প্রবৃদ্ধির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। রাষ্ট্রপরিচালনায় বর্তমান সরকারের আন্তর্জাতিকভাবে স্বীকৃত দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে এসডিজির বাস্তবায়ন হবেই।


সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×