somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী চিকিৎসকের সাফল্য

১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আর নয় সিঙ্গাপুর, আর নয় মালয়েশিয়া। এতদিন উন্নত চিকিৎসার জন্য মানুষ ভারত, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া যেত। এখন বাংলাদেশেই উন্নত চিকিৎসা পাওয়া যাচ্ছে। বর্তমানে বিদেশীরাও কম খরচে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে আসছেন। কোমর ও হাঁটুর কৃত্রিম জয়েন্ট অত্যাধুনিক চিকিৎসার অংশ।কোমর ও হাঁটুতে
কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপনে রোগী ২০ থেকে ৩৫ বছর পর্যন্ত স্বাভাবিক জীবন-যাপন করতে পারে। এতে কোনো সমস্যা দেখা দেয় না। কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপনের পর খেলোয়াড়েরাও তাদের খেলাধুলা চালিয়ে যেতে পারেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শুধু কৃত্রিম জয়েন্ট কিনতে এক লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা লাগে। আর ওষুধ ও অন্যান্য খরচ বাবদ সব মিলিয়ে এদেশে ব্যয় হয় আড়াই লাখ টাকা। অথচ এই চিকিৎসা করতে সিঙ্গাপুরে ৩০ লাখ টাকা ও যুক্তরাষ্ট্রে ৪৫ থেকে ৫০ লাখ টাকা খরচ হয়। টাঙ্গাইলের নাগরপুরের একজন কলেজছাত্রী মোটা হওয়ার জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনের পর তার কোমরের জয়েন্ট নষ্ট হয়ে যায়। পরে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। জনৈক ডাক্তার নিজ উদ্যোগে ২০১০ সালে তার কোমরে কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন করেন। ঐ ছাত্রী এখন সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করছে। গাজীপুর কাপাসিয়ার একজন গৃহিণী কোমরে কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপনের পর তিনিও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আর চাঁদপুর সদরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (৬০) কোমরে কৃত্রিম জয়েন্ট স্থাপন করা হয়েছে। তিনিও এখন নিয়মিত নামাজ আদায় করতে পারছেন। বর্তমানে বাংলাদেশে কোমর ও হাঁটু নষ্ট হয়ে গেলে তার বিশ্বমানের চিকিৎসা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিক জয় সি হোয়াইট (৭১) এর কোমরে কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন করা হয়েছে বাংলাদেশে। এদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. আমজাদ হোসেন হোয়াইটের কোমরে সফল কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন করেন। এক সড়ক দুর্ঘটনায় এ মার্কিন নাগরিকের কোমরের জয়েন্ট ভেঙ্গে যায়। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে গেছেন। বাংলাদেশে কোমরে কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন চিকিৎসার মান যুক্তরাষ্ট্রের মতো। শুধু পার্থক্য হলো যুক্তরাষ্ট্রে এই চিকিৎসার জন্য ব্যয় করতে হতো ৪৫ থেকে ৫০ হাজার ডলার। কিন্তু বাংলাদেশে মাত্র চার হাজার ডলারে এই বিশ্বমানের চিকিৎসা করতে পেরেছেন এই বিদেশী নাগরিক। বাংলাদেশে চিকিৎসার পর পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন তিনি।


সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×