somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং কুমিল্লাসহ দেশের চারটি স্থানে সোলার চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের অর্থনৈতিক উন্নয়নে সৌরশক্তি এখন সম্ভাবনার এক নতুন দুয়ার। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নতুন যোগাযোগ ব্যবস্থা, শিল্পখাতের উন্নয়ন ও প্রসার এবং নতুন টেকনোলজির এই বিকল্প শক্তির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।বিশ্ব বাজারে টিকে থাকার স্বার্থে দেশে সোলারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। সরকার দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ প্রণয়ন করেছে। এই
নীতিমালায় নবায়নযোগ্য জ্বালানির মূল উৎস হিসাবে সৌর শক্তি, বায়ুশক্তি, বায়োমাস, হাইড্রো, বায়ো ফুয়েল, জিও থার্মাল, নদীর স্রোত, সমুদ্রের ঢেউ ইত্যাদিকে শনাক্ত করেছে। ঘোষিত এই নীতিমালা অনুযায়ী ২০২০ সাল এবং তার পরবর্তী বছরগুলোতে নবায়নযোগ্য শক্তি হতে ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সারাদেশে প্রায় ৫০ লাখ পরিবারকে সোলার হোম সিস্টেমের আওতায় আনা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ ও ডিজেলের উপর চাপ কমাতে সেচ খাতেও সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। গ্রীড টাইপ পদ্ধতিতে প্রায় ১ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রীডে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গ্রিড বিদ্যুতের ওপর চাপ কমাতে সরকার ইজিবাইকে সৌর শক্তির ব্যবহার শুরুর উদ্যোগ নিয়েছে। এজন্য দেশের ৪টি স্থানে সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এর আর্থিক অনুদানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি এর অধীনস্ত বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি এসব স্টেশন স্থাপন করবে। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং কুমিল্লাসহ দেশের চারটি স্থানে ২০-২২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হবে। এজন্য স্রেডা ও আরইবির সংশ্লিষ্ট এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সারাদেশে আরো সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হবে। বিশেষ করে যেসব এলাকায় বিদ্যুৎচালিত ইজিবাইকের ব্যবহার বেশী সেসব এলাকায় প্রথমে সোলার চার্জিং স্টেশন বসানো হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×