somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে ভ্যানে চড়ে প্রধানমন্ত্রীর গ্রাম দেখা

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজনীতি আর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শেখ হাসিনার প্রতিটি মুহূর্ত কাটে নিদারুণ ব্যস্ততায়। নিজের জন্য সময় করা হয়ে উঠে না তেমন একটা। এর মধ্যে ১২ বছর পর গ্রামে গেলেন রাত কাটাতে। সকালে তিনি গ্রাম দর্শনে বের হওয়ার ইচ্ছার কথা বলেন। বেলা ১০টার দিকে তিনি বের হন স্বজনদেরকে নিয়ে। প্রায়ই চমকে দিতে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে নিজ গ্রামে গিয়েও তিনি আরেকবার এই কাজটি করলেন। সকাল বেলায় টুঙ্গীপাড়াবাসীর চোখ ছানাবড়া। সরকার প্রধান ঘুরছেন রিকশা ভ্যানে করে। বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে ভ্যান গাড়িতে চড়ে গ্রাম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোর কাটছিল না এলাকাবাসীর। ভুল দেখছেন না তো? কিন্তু তা কী করে হয়? দেখছেন যে হাজারো মানুষ। সবাই তো আর ভুল করতে পারেন না। ভ্যানে একা ছিলেন না শেখ হাসিনা। ছিলেন তার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি, তার স্ত্রী পেপি কিভিনিয়াম সিদ্দিক এবং তাদের দুই সন্তান। মাজার কমপ্লেক্সের পাশে হেলিকপ্টার অবতরণ স্থলের পাশে একটি বাড়ি নির্মাণ হচ্ছে। কাঁচা রাস্তা পেরিয়ে ভ্যানে চেপে তিনি যান সেখানে। ওই বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে শেখ হাসিনা আবার ফেরেন তার পারিবারিক বাসভবনে। তবে এবার ভ্যানে চেপে নয়, তিনি ফেরেন হেঁটে। এ সময় দেখা হয়, কথা হয় এলাকার বেশ কয়েকজনের সঙ্গে। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর এই টুঙ্গিপাড়া গ্রামে জন্ম শেখ হাসিনার। এখানেই বেড়ে উঠা। দুরন্ত এক শিশুকে কে না ভালোবাসবে? তা তিনি যদি হন আবার শেখ মুজিবের কন্যা? ভালোলাগার পারদ গিয়ে কোথায় ঠেকে তার ইয়ত্তা আছে? গ্রামের মানুষ আদর করে ডাকতো হাসু বলে। আদরের সেই মানুষটি যখন দেশের সরকার প্রধান তখন তার কাছে যাওয়া খুব একটা সহজ হয় না। তারই উদাহরণ বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে ভ্যানে চড়ে প্রধানমন্ত্রীর গ্রাম দেখা।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×