somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দর, সুখী বাংলাদেশ গড়তে তরুণদের অবশ্যই এগিয়ে আসতে হবে

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ইংরেজিতে একটি কথা আছে, 'ইয়ুথ ইজ দ্য বেস্ট পিরিয়ড অব দ্য লাইফ' অর্থাৎ যৌবনকাল হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আর এ যৌবনের অধিকারী আজকের যুব বা তরুণ সমাজ। তরুণ সমাজ অমিত শক্তির অধিকারী। জরাগ্রস্ত এ পৃথিবীতে তরুণরাই পারে প্রাণস্পন্দন ও জাগরণ ঘটাতে। কারণ তাদের কণ্ঠেই ধ্বনিত হয় নবজীবন ও নতুন দিনের গান। বর্তমান পরিবর্তিত পৃথিবীতে তরুণদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। একটি সুন্দর, সুখী বাংলাদেশ গড়তে তরুণদের অবশ্যই এগিয়ে আসতে হবে। সব বাধা-বিপত্তি পেছনে ফেলে তরুণরা যদি দেশের উন্নয়নে অবদান রাখতে কাজকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে তাহলে আমাদের দেশের জন্য তা হবে ইতিবাচক। দেশকে উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে, প্রগতির দিকে এগিয়ে নেয়ার জন্য আজকের যুব বা তরুণ সমাজকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। কারণ বর্তমান পৃথিবীতে নতুন যুগের সূচনা হয়েছে সমাজ পরিবর্তনে নতুন যুগের লক্ষ্যে। এ পরিবর্তন বা নতুন যুগের সূচনায় হচ্ছে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ। তারুণ্য শক্তি দুর্বার, তাদের গতি সব সময় সামনের দিকে। এ নতুন জীবন দর্শনের মূল কথা হচ্ছে আগামীর জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা। মানুষ তার উদ্যম ও প্রচেষ্টায় ব্যর্থতাকে জয় করেছে। মানুষের এ জয়ের ইতিহাসই বর্তমান পৃথিবী। আজকে তরুণরাই সজীব, প্রাণবন্ত, অসীম সম্ভাবনাময়, অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। তারা পরাজয় মানে না। চির অকুতোভয় এ তরুণরাই চিরজাগ্রত, তাদের চোখেই নতুন পৃথিবী গড়ার স্বপ্ন। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি নতুন জীবন রচনার স্বপ্ন ও একই সঙ্গে সমৃদ্ধ জাতি গঠনের মূলনায়ক আজকের তরুণ সমাজ। ইতিহাস সাক্ষ্য দেয় যে, '৭১-এর মহান মুক্তিযুদ্ধে এ দেশের তরুণ, যুব, ছাত্র সমাজের ভূমিকা ছিল গৌরবময়। বিশ্বের যে কোনো রাষ্ট্রে তরুণরা দেশের ভবিষ্যৎ। যে কোনো দেশের ছাত্র সমাজ বা তরুণরা দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের জাগরণ ঘটাতে ও জাতীয় সমস্যা সমাধানে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। এ জন্য তাদের সকল প্রকার জড়তা, অজ্ঞতা কাটিয়ে উঠে প্রকৃত শিক্ষার মাধ্যমে সন্ত্রাসী, দুর্বৃত্তের পথ পরিহার করে সুস্থ সমাজ গঠনে নিজেদের তৈরি করবে। সকল প্রকার অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার ও নৈতিক শক্তির অধিকারী হয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। তরুণ উদ্যোক্তারা একটি দেশের সম্পদ। তারা একটি পরিবারের নেতৃত্ব দিবে, পরিবার থেকে সে পরিবর্তীতে দেশের নেতৃত্ব দিবে। একটি সরকার কখনো একটি দেশকে এগিয়ে নিতে পারে না, যদি না দেশের জনগন সরকারকে সাহায্য করে। এইখানে একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে তরুণ উদ্যোক্তারা। দেশ গঠনে তরুণ উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা রাখতে হবে। আজকের তরুণ উদ্যোক্তাদের থেকেই বেরিয়ে আসবে ভবিষ্যৎ বিশ্ব নেতৃত্ব। তরুণরা দেশ গড়ার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তির দ্বারা দেশের কল্যাণে কাজ করুক। তরুণদের ভাবতে হবে তারাই দেশের সম্পদ, ভবিষ্যতে দেশের কর্ণধার।
 
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×