somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালী স্বপ্নের স্বর্ণরঙা সেতু আর নয় বেশি দূর

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বপ্ন দেখতে কে না ভালোবাসে। কিন্তু সেই স্বপ্ন যদি বাস্তবে রূপ নেয় তাহলে তো কথাই নেই। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিতে চলেছে। দূর থেকে প্রথম যখন কাঠামোটি চোখে পড়ে তখনই বিস্ময়। এইতো পদ্মাসেতু। স্বর্ণরঙা কাঠামো। দুই দিকে জিকজ্যাক ডিজাইন। আগে যা দেখা গেছে কেবলই ছবিতে-নকশায়। এমনইতো একটি কাঠামো হওয়ার কথা। তাহলে কি সেতু কাঠামো পেতে শুরু করেছে? নদীর ভেতরে পিলারের ওপর বসেও গেছে সেই কাঠামো! বিস্ময়মাখা চোখে সামনে এগিয়ে যেতে ভ্রম ভাঙলো, না নদীতে নয় নদীর তীর ঘেঁষে উচু করে বড় বড় কংক্রিটের থামের ওপর বসিয়ে রাখা হয়েছে সোনালী রঙের কাঠামোটি। ওটাই মূল সেতুর স্প্যান। সুউচ্চ এই কাঠামো। যার নিচের অংশে থাকবে ট্রেন লাইন। উপরে কংক্রিটের ঢালাই পড়ে তৈরি হবে চার লেনের সড়ক পথ। এটাই পদ্মা সেতুর মূল কাঠামো। ইস্পাতে তৈরি, তো ইস্পাত কঠিনতো হবেই। আর সে ইস্পাত যেনো তেনো কিছু নয়। খনি থেকে উত্তোলিত বিশ্বসেরা গলিত ইস্পাত ছাদের মধ্যে জমাট বেঁধে টুকরো টুকরো কিউবগুলো তৈরি হয়ে এসেছে চীন থেকেই। সেগুলোই অতি সতর্কতায় কম্পিউটার নিয়ন্ত্রিত কর্মশালায় পয়েন্টে পয়েন্টে জোরা লাগিয়ে তবেই তৈরি হয়েছে একটি পূর্ণ স্প্যান। এমন ৪১টি স্প্যান তৈরি হবে। প্রতিটি ১৫০ মিটার লম্বা। সেই হিসাবে ৪১টি স্প্যান একটির পাশে একটি বসে পদ্মা সেতুকে করে তুলবে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ। কম্পিউটারাইজড পদ্ধতিতে কাজ চললেও একেকটি স্প্যান পদ্মাপাড়ের ওয়ার্কশপে পূর্ণ রূপ দিতে সময় লেগে যাচ্ছে পুরো এক মাস। তবে এই দৈত্যাকায় কর্মকাশালায় একসঙ্গে কাজ চলছে চারটি স্প্যানের। সেই হিসাবে ১০ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে স্প্যানগুলো তৈরির কাজ। তারপর কেবলই তুলে নিয়ে বসিয়ে দেওয়া। নদীশাসনের বাকি কাজ এ বছরের মধ্যে সম্পন্ন হয়ে গেলে আগামী বছর আর কোনও সমস্যাই থাকবে না। সব মিলিয়ে বলা যায়, সোনালী স্বপ্নের স্বর্ণরঙা সেতু আর নয় বেশি দূর।



 
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×